মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতককে হত্যা, অভিযোগ মায়ের বিরুদ্ধে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা জ্বালানি সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগতে পারে: ডা. জাহেদ

দেড় বছর পর ইন্টারনেট ফিরে পেল জম্মু-কাশ্মীরের জনগণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে দীর্ঘ দেড় বছর পর ইন্টারনেট সেবা চালু হয়েছে। শুক্রবার স্থানীয় সরকারের মুখপাত্র রোহিত কানসাল বলেন, পুরো জম্মু-কাশ্মীরে ফোর-জি মোবাইল ইন্টারনেট সার্ভিস পুনরায় চালু করা হয়েছে।

হিন্দুস্তান টাইমস জানায়, ২০১৯ সালের আগস্টে ভারত সরকার মুসলিম অধ্যুষিত কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর সেখানে ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছিল। শুধু ইন্টারনেট নয় ফোনও বন্ধ করে সে সময় জম্মু-কাশ্মীরকে গোটা বিশ্ব থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল।

জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর অঞ্চলটির মোবাইল ফোন সংযোগ, ল্যান্ডফোন ও ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল। ৭২ দিন বন্ধ থাকার পর প্রথমে জম্মু-কাশ্মীরে ল্যান্ডফোন সংযোগ ও পোস্টপেইড মোবাইল সেবা চালু করা হয়।

গত বছরের পয়লা জানুয়ারি এসএমএস পরিষেবা চালু হয়। এর ২৫ দিন পর ২-জি ইন্টারনেট চালু করা হয়েছিল। ১৮ মাস পর ৪জি ইন্টারনেট চালুর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জাতীয় কনফারেন্সের নেতা তথা সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ