শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

আমিরাত নিয়ে মধ্যপ্রাচ্যে জুড়ে নতুন অস্থিরতার শঙ্কা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাতারের সঙ্গে সৌদি মিত্রদের পুনর্মিলন কি শুধুই আনুষ্ঠানিকতা ছিল? এ সম্পর্ক কি ফের ভাঙনের মুখে পড়ছে? দোহার বিরুদ্ধে আবুধাবির এক ‘গোপন তৎপরতা’ ঘিরে এমন প্রশ্ন দেখা দিয়েছে।

জানা যায়, কাতারের ওপর গোয়েন্দা তৎপরতা চালানোর উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাত ‘ইলেকট্রনিক স্পাই নেটওয়ার্ক’ গঠন করেছে মর্মে সংবাদ প্রকাশের পর মধ্যপ্রাচ্যে ফের অস্থিতিশীলতার আশঙ্কা দেখতে পাচ্ছেন বিশ্লেষকরা।

দীর্ঘদিনের বিভেদ ভুলে গত ৫ জানুয়ারি কাতারের সঙ্গে পুনর্মিলন চুক্তিতে স্বাক্ষর করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর। সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগ তুলে ২০১৭ সালে দোহার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৌদি নেতৃত্বাধীন দেশগুলো। অবশ্য, এ অভিযোগ বরাবরই অস্বীকার করছিল কাতার।

কাতারের ওপর গোয়েন্দা তৎপরতা চালানোর উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাত ‘ইলেকট্রনিক স্পাই নেটওয়ার্ক’ গঠন করেছে বলে অভিযোগ উঠেছে

সম্পর্ক স্বাভাবিক রাখার জন্য কাতারকে যে শর্ত দিয়েছিল সৌদি মিত্ররা, তার মধ্যে ছিল- তুরস্ক ও ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে, আলজাজিরা টেলিভিশন বন্ধ করতে হবে এবং মিশরের মুসলিম ব্রাদারহুডকে অর্থায়ন বন্ধ করতে হবে। কিন্তু এর কোনোটিই মানতে রাজি ছিল না কাতার।

তুরস্ক ও ইরানের সার্বিক সহায়তার কারণে চার দেশের অবরোধ দৃশ্যত কোনো ফল দেয়নি। এরপর বৈশ্বিক রাজনীতির কাছে নতিস্বীকার করে বিনাশর্তে কাতারের সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় সম্মত হয় দেশগুলো। সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় সংযুক্ত আরব আমিরাত প্রথমে রাজি না থাকলেও সৌদি আরবের চাপে তারা কাতারের সঙ্গে আলিঙ্গনে বাধ্য হয়।

এখন, কাতারের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের গুপ্তচর নেটওয়ার্ক পরিচালনা তাদের পুনঃপ্রতিষ্ঠিত সেই সম্পর্কে ফাটল ধরাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ