শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর সান্নিধ্যে এক স্মরণীয় সন্ধ্যা সিয়ানাহ ট্রাস্টের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন ২০৩২ সালের মধ্যে ৬৪ জেলায় মারকাযুল ফুরকানের কার্যক্রম চালুর পরিকল্পনা মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য

যুক্তরাষ্ট্রে মহাত্মা গান্ধীর ভাস্কর্য ভাঙচুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি পার্কে স্থাপিত ভারতের অবিসংবাদিত নেতা মহাত্মা গান্ধীর ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে। উত্তর ক্যালিফোর্নিয়ার সিটি অব ডেভিসের পার্কে থাকা ৬ ফুট উচ্চতা ও ২৯৪ কেজি ওজনের ব্রোঞ্জের ওই ভাস্কর্যটির গোড়ালি থেকে কেটে ফেলা হয়েছে। সেই সঙ্গে ভাস্কর্যের মাথার একাংশ ভেঙে ফেলা হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানা গেছে, গত ২৭ জানুয়ারি পার্কের গেট খুলে কর্মীরা দেখেন গান্ধীর ভাস্কর্য ভেঙে মাটিতে পড়ে আছে। খবরটি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়ছেন প্রবাসী ভারতীয়রা। এর পরিপ্রেক্ষিতে নিউইয়র্কের মেয়র জানিয়েছেন, খুব শিগগির পার্কে আবারও গান্ধীর ভাস্কর্য স্থাপন করা হবে।

মেয়র কাউন্সিলের সদস্য লুকাস ফেরিচ সাংবাদিকদের জানান, আপাতাত ওই ভাস্কর্যটি সরিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এটি ফের তৈরি করা করা হবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ