শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর সান্নিধ্যে এক স্মরণীয় সন্ধ্যা সিয়ানাহ ট্রাস্টের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন ২০৩২ সালের মধ্যে ৬৪ জেলায় মারকাযুল ফুরকানের কার্যক্রম চালুর পরিকল্পনা মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য

দুস্থদের মাঝে জমিয়তের শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর খিলগাঁও ও রামপুরা এলাকার কয়েকটি পয়েন্টে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জমিয়ত।

আজ ৩১ জানুয়ারি (রোববার) গভীর রাতে জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের উদ্যোগে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম-মহাসচিব শায়খুল হাদিস মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরামের নেতৃত্বে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা ওয়ালীউল্লাহ আরমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক মুফতি আতাউর রহমান খান, হাফেজ মাওলানা খাইরুল ইসলাম, ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি সুহাইল আহমদ, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আল আদনান, ছাত্রনেতা আবু হানিফ ও শফিকুল ইসলাম প্রমুখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ