শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

মিয়ানমারে অভ্যুত্থানের আশঙ্কা: সংবিধান মেনে চলবে সেনাবাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অভ্যুত্থানের আশঙ্কা ছড়িয়ে পড়লে মিয়ানমার সেনাবাহিনী দেশটির সংবিধান মেনে চলার অঙ্গীকার করেছে। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

সশস্ত্র বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে ভুল ব্যাখ্যা করা হয়েছিল। দেশটিতে সেনাবাহিনী ক্ষমতা দখলের চেষ্টা করতে পারে- এমন উদ্বেগ ছড়িয়ে পড়লে মিয়ানমারের সশস্ত্র বাহিনী জানায়, তারা দেশের সংবিধান রক্ষা করবে, মেনে চলবে এবং দেশের আইন অনুসারে কাজ করবে।

আজ শনিবার (৩০ জানুয়ারি) একটি সরকারি বিবৃতিতে দেশটির সেনাবাহিনী বলেছে, সংবিধান বাতিল করার বিষয়ে তাদের শীর্ষ জেনারেলের সাম্প্রতিক মন্তব্য মিডিয়া এবং কিছু সংস্থা ভুলভাবে ব্যাখ্যা করেছিল।

শুক্রবার (২৯ জানুয়ারি) মার্কিন যুক্তরাষ্ট্র ও ইইউ প্রতিনিধিসহ এক ডজনেরও বেশি দূতাবাস একটি সম্ভাব্য অভ্যুত্থানের বিষয়ে আন্তর্জাতিক উদ্বেগের বিষয়ে মিয়ানমারকে অবহিত করে এবং "গণতান্ত্রিক নিয়ম মেনে চলার" আহ্বান জানায়।

প্রায় ৫০ বছরের সামরিক শাসনের পর গত এক দশক দেশটি একটি জনতা-রচিত সংবিধানের অধীনে পরিচালিত হচ্ছে। সংবিধানটি বেসামরিক প্রশাসন এবং দেশের জেনারেলদের মধ্যে ক্ষমতা ভাগাভাগি করার আদেশ দেয়।

কয়েক সপ্তাহ ধরে দেশটির শক্তিশালী সেনাবাহিনী গেল নভেম্বরের নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে বলে অভিযোগ করে আসছে। অং সান সু চির ক্ষমতাসীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) সে নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ