বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

তুরস্ক জলদস্যু কর্তৃক নিহত আজারি নাবিকের লাশ দেশে পৌঁছে দিয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পশ্চিম আফ্রিকার গিনি উপসাগরে কার্গো জাহাজে জলদস্যুদের হামলায় নিহত আজারি নাবিকের লাশ বুধবার সকালে আজারবাইজানে পৌঁছে দিয়েছে দেশটির বন্ধুরাষ্ট্র তুরস্ক।

আনাদোলু এজেন্সির এক খবরে বলা হয়, গ্যাবনের রাজধানী লিব্রেভিল থেকে নিহত আজারি নাবিক ফারমেন ইসমাইলোভের লাশ ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছানোর পর তুরস্ক এয়ারলাইন্স বিমান সেটিকে আজারবাইজানের রাজধানী বাকুতে পাঠায়।

এদিকে, আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর এক মুখপাত্র লাশ আনতে সহযোগিতার জন্য তুরস্ককে ধন্যবাদ জানিয়েছেন।

প্রসঙ্গত, জলদস্যুরা গত শনিবার কার্গো জাহাজের ১৯ নাবিকের মধ্যে ১৫ জনকে অপহরণ করে। ওই সময় এক আজারি নাবিক নিহত হন। পরে লাইবেরিয়ার পতাকাধারী হামলাকৃত জাহাজ মোজার্ট তিন নাবিকসহ রোববার গ্যাবনের পোর্ট জেন্টিলে এসে নোঙর ফেলে।

অপরদিকে, নিহত আজারবাইজানের নাবিক ছাড়া জাহাজে অপহৃত ১৫ জন তুরস্কের নাগরিক বলে জানা গেছে। এ বিষয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোওগলু সোমবার বলেছিলেন, তুরস্ক তাদের ১৫ নাবিককে উদ্ধার করতে সব কিছু করতে প্রস্তুত। যদিও জলদস্যুরা আমাদের সাথে যোগাযোগের কোনো চেষ্টা করেনি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ