বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৪ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ শ্রমিক অসন্তোষের পেছনে সরকারের ব্যর্থতাও দায়ী: ইসলামী আন্দোলন স্থানীয় নির্বাচনে প্রার্থী বাছাইয়ে নরসিংদীতে বিকেএমের মতবিনিময় ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষা হবে ৫০৯ কেন্দ্রে মাদরাসার স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ মেনে নেব না: মুফতি তাকি উসমানী শতবর্ষী কাদেমি মসজিদ সরাতে চায় মোদি সরকার, বিকল্প জায়গা নিয়ে প্রশ্ন আদালতের গোলাপগঞ্জে জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইদ্রিসিয়ার সম্মেলন ৯ নভেম্বর পেছাতে পারে বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা  মহিলারা ভ্রমণকালে নামাজ কীভাবে আদায় করবেন?

ঢাকাস্থ মাগুরা জেলা উলামা পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকাস্থ মাগুরা জেলার ৩০টি মাদরাসায় শীতবস্ত্র বিতরণ করেছে মাগুরা জেলা উলামা পরিষদ। গত ২৩ জানুয়ারি (শনিবার) সংগঠনের দায়িত্বশীলরা মাদরাসার শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ করেন। এছাড়াও বার্ষিক ক্যালেন্ডার এবং মুহতামিমদের জন্য বিশেষ হাদিয়া প্রদান করা হয়।

এসব মাদরাসার দায়িত্বশীলদের  কাছে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন সংগঠনের সভাপতি মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া। এছাড়াও মাগুরাতে দাওরায়ে হাদীস মাদরাসা প্রতিষ্ঠা করা, জেলার মাদরাসাগুলোর পড়ালেখার মান উন্নয়ন করা এবং ঢাকায় অবস্থান রত মাগুরা জেলার আলেমদের সংগঠিত করা ও মাগুরাতে একটি ইসলামী সম্মেলন করার কথা জানান তিনি।

No description available.

উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া, হাফেজ মাওলানা মুহসিন উদ্দীন, মুফতি ওসমান গনী মুছাপুরী, মুফতি ইসমাঈল হোসেন সিরাজী, মুফতি মাসরুর তশফিন, মাওলানা ইনামুল কবীর মাজেদী, মাওলানা মুহাম্মাদ ফরিদ উদ্দীন, মুফতি শারাফাতুল্লাহ মাযহারী, মুফতি আবূ দারদা, মুফতি সাখাওয়াত উল্লাহ হাবিবী, মাওলানা জুবায়ের ইব্রাহিমী, মুফতি মাসরুর ফরাজী প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ