সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

রেলবহরে যুক্ত হবে অ্যাম্বুলেন্স সেবা: রেলমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোগীদের জন্য শিগগিরই রেলবহরে যুক্ত হবে অ্যাম্বুলেন্স সেবা। রেল অ্যাম্বুলেন্স করে খুব সহজেই গন্তব্যে পৌঁছাতে পারবেন রোগীরা। পঞ্চগড়ে মতবিনিময় সভায় এ কথা বলেন রেল মন্ত্রী মোহাম্মদ নূরুল ইসলাম সুজন।

আজ রবিবার (২৪ জানুয়ারি) দুপুরে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে রেলবহরে কৃষিজসহ বিভিন্ন পণ্য পরিবহণের জন্য অত্যাধুনিক লাগেজ ভ্যান সংযোজন অনুষ্ঠানে অংশ নেন মন্ত্রী।

মতবিনিময় সভায় মন্ত্রী আরও বলেন, পণ্য পরিবহণের জন্য রেলবহরে অত্যাধুনিক ২০০ লাগেজ ভ্যান আমদানি করা হচ্ছে। এর মাধ্যমে ব্যবসায়ীরা কৃষিসহ বিভিন্ন পণ্য রেলে পরিবহণ করতে পারবেন। তিনি আরো জানান, শিগগিরই পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেন যোগাযোগ চালু হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ