শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আজকের জুমায় হারামাইনের খতিব যে দুই শায়খ ভারতের স্বাধীনতা দিবসে দারুল উলুম দেওবন্দে ছুটি, নানা আয়োজন বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষা থেকে কার্যক্রম অনলাইনে ‘রাষ্ট্রের সব ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত থাকা ঝুঁকিপূর্ণ’ ইসলাম গ্রহণের ৫ মাসে কোরআন মুখস্ত করে মক্কার আন্তর্জাতিক প্রতিযোগিতায় বুরুন্ডির নওমুসলিম বিনত্রা হাসিনার রাজনীতিতে ফেরার ইচ্ছা ‘মামার বাড়ির আবদার’: রিজভী মাদ্রাসাছাত্রের তেল-গ্যাস ছাড়া মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে বিদ্যুৎ আবিষ্কার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে থাকছেন দেশের শীর্ষ আলেমরা আফগানিস্তানে বোমা হামলায় মেয়র নিহত ইমাম ও মুয়াজ্জিনদের দক্ষ করে তুলতে একযোগে চলছে আস-সুন্নাহর কর্মশালা

শুক্রবার চরখরিচার মাহফিল: প্রস্তুতি চূড়ান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: মােমেনশাহীর চরখরিচা জামিয়া মাহমুদিয়া আরাবিয়া ইসলামিয়া মাদরাসার ঐতিহাসিক মাহফিল আগামী শুক্রবার ২৯ জানুয়ারি ২০২১ ইংরেজি। মাহফিল আয়োজনের সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মাদরাসার মুহতামিম মাওলানা মাসরুরুল হাসান।

তিনি জানান, মাদরাসার মাহফিলকে কেন্দ্র করে এলাকায় বেশ আনন্দ বিরাজ করছে। সবার মাঝেই অন্যরকম উৎসাহ-উদ্দীপনা কাজ করছে।

দাওয়াতুল হক বাংলাদেশ-এর তত্ত্বাবধানে পরিচালিত জামিয়া মাহমুদিয়া আরাবিয়া ইসলামিয়া মাদরাসার খতমে কুরআনে কারীম ও খতমে বুখারি শরীফ উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত থাকবেন আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ- এর চেয়ারম্যান ও বেফাক সভাপতি, মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমির, যাত্রাবাড়ি মাদরাসার মুহতামিম, গুলশান সেন্ট্রাল মসজিদের খতিব, মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

এছাড়া আরো আলোচনা করবেন, শায়খ মুনীর তুরান (তুরস্ক), আল্লামা আব্দুর রহমান হাফেজ্জী, আল্লামা আনওয়ারুল হক, মাওলানা সাদেক আহমাদ সিদ্দীকি, মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন, মুফতি নজরুল ইসলাম কাসেমী, আল্লামা আব্দুর হক (বড় মসজিদ), আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী, মুফতি মিজানুর রহমান সাঈদ, মাওলানা নিয়ামতুল্লাহ আল ফরীদি, মুফতি দিলওয়ার হুসাইন, মুফতি আহমদ আলীসহ প্রমূখ উলামায়ে কেরাম।

জামিয়া মাহমুদিয়া আরাবিয়া ইসলামিয়া মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আবু সাঈদ আওয়ার ইসলামকে আরও জানান, আগামী ২৯ জানুয়ারি শুক্রবার চরখরিচা ঐতিহাসিক বৈদ্যুতিক মদিনা মসজিদে মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান জুমআর নামাজের ইমামতি করবেন। এরপরই জামিয়া মাহমুদিয়া আরাবিয়া ইসলামিয়ার মাঠে অনুষ্ঠিত মাহফিলে নসিহত করবেন। আশপাশের দীন-দরদী ইসলামপ্রিয় তাওহীদি জনতাকে নিয়ে মাদরাসার মাহফিলে উপস্থিত থাকবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ