শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিমানবন্দরে অজুর জন্য বিশেষ ব্যবস্থা করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর আজকের জুমায় হারামাইনের খতিব যে দুই শায়খ ভারতের স্বাধীনতা দিবসে দারুল উলুম দেওবন্দে ছুটি, নানা আয়োজন বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষা থেকে কার্যক্রম অনলাইনে ‘রাষ্ট্রের সব ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত থাকা ঝুঁকিপূর্ণ’ ইসলাম গ্রহণের ৫ মাসে কোরআন মুখস্ত করে মক্কার আন্তর্জাতিক প্রতিযোগিতায় বুরুন্ডির নওমুসলিম বিনত্রা হাসিনার রাজনীতিতে ফেরার ইচ্ছা ‘মামার বাড়ির আবদার’: রিজভী মাদ্রাসাছাত্রের তেল-গ্যাস ছাড়া মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে বিদ্যুৎ আবিষ্কার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে থাকছেন দেশের শীর্ষ আলেমরা

নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০ লাথ ডোজ করোনাভাইরাসের টিকা উপহার দেয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া টিকা কার্যক্রমের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত আন্তর্জাতিক এই সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অর্থনীতিবিদ রেহমান সোবহান অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়কে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা দেয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের পক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় সব ধরনের সহযোগিতা পাবে। এটুকু অ্যালামনাই হিসেবেও বলতে পারি। এটা আমার গর্বের বিষয়। আমরা চাই আামদের দেশ আরো এগিয়ে যাবে। জাতির পিতা এ স্বাধীনতা দিয়ে গেছেন, এই স্বাধীনতাকে সমুন্নত রাখতে হবে। মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ে তুলতে হবে।

তিনি আরো বলেন, করোনাভাইরাস আমাদের অনেক বাধা দিয়েছে। কিন্তু সেই বাধা অতিক্রম করে আমাদের এগিয়ে যেতে হবে। সেজন্য প্রয়োজন গবেষণা করা। গবেষণা ছাড়া কোনো কিছু অর্জন সম্ভব নয়। আপনারা গবেষণাকে গুরুত্ব দেবেন। আমরা সেটাই চাই।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ