শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

আল্লামা নূর হোসাইন কাসেমি রহ.স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের উদ্যোগে আল্লামা নূর হোসাইন কাসেমি রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা মঙ্গলবার (১৯ জানুয়ারি) সৈয়দপুর বাজারে অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা ছিদ্দিক আহমদ হাছনুর সভাপতিত্বে মাওলানা আমিনুল ইসলাম রাজু ও মাওলানা সৈয়দ সুহাইল আহমদের উপস্থাপনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব, শায়খুল হাদিস আল্লামা মঞ্জুরুল ইসলাম আফিন্দি।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন-আল্লামা কাসেমি রাহ.এর সাহেবজাদা মুফতি জাবের কাসেমি। আলোচনা সভায় বক্তব্য রাখেন- জমিয়তের কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা সৈয়দ আব্দুন নুর, জামিয়া সৈয়দপুর এর মুহতামিম হাফেজ মাওলানা শায়খ সৈয়দ ফখরুল ইসলাম, সিলেট মহানগর জমিয়তের সহসভাপতি হাফেজ মাওলানা শামিম আহমদ, সুনামগঞ্জ জেলা জমিয়তের সহসভাপতি মাওলানা সৈয়দ ফয়জুল হক, সুনামগঞ্জ জেলা জমিয়তের সেক্রেটারি মাওলানা তায়্যিবুর রহমান চৌধুরি।

ইউনিয়ন জমিয়তের উপদেষ্টা মাও. সৈয়দ আবু আলী। জগন্নাথপুর উপজেলা জমিয়তের সভাপতি মাও. সৈয়দ মাছরুর আহমদ কাসেমি,উপজেলা জমিয়তের সভাপতি মাও. লুৎফুর রহমান মুরাদাবাদি, মাও. ফজল আহমদ। মাওলানা শায়খ লুৎফুর রহমান নবীগঞ্জী, মাওলানা রমিজ উদ্দিন গাজীরগাও,জগন্নাথপুর উপজেলা জমিয়তের সেক্রেটারি মাও. মুতিউর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাও. ফখরুদ্দিন আহমদ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, আল্লামা কাসিমী রহ. ছিলেন এ জাতির অনন্য এক রাহবার, দ্বীনের প্রতিটি সেক্টরে যার অবদান অবর্ণনীয়, সারা জীবন দ্বীনি তাকাযায় চষে বেড়াতেন দেশের এপাশ ওপাশ। ইসলাম ও মুসলমানদের যেকোনো দুর্দিনে সাহসী ভুমিকা রেখেছেন। আজীবন বাতিলের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। কোনদিন বাতিলের সাথে আপোষ করেন নি। আল্লামা কাসিমী রহ.এর বিয়োগে যে শূন্যতা হয়েছে তা কোন দিন পূরণ হবে না।

জমিয়ত কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে প্রানবন্ত ও আবেগপূর্ণ হয়ে উঠে প্রোগ্রাম। শেষে আল্লামা কাসেমি রহ.দারজাত বুলন্দীর জন্য মোনাজাত করা হয়।

-এএ