বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ঢাকার আন্তর্জাতিক বাণিজ্য মেলা স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কথা থাকলেও আগামী ১৭ মার্চ শুরু হচ্ছে না ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা।

আজ মঙ্গলবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

ইপিবির সূত্রটি জানিয়েছে, প্রধানমন্ত্রী আপাতত মেলা বন্ধের নির্দেশনা দিয়েছেন। তবে কবে আয়োজন করা হবে বা এ বছর হবে কিনা সে বিষয়ে পরে জানানো হবে বলে জানিয়েছে সূত্রটি।

এর আগে রাজধানীর পূর্বাচলে ২৬তম ঢাকা বাণিজ্য মেলা আয়োজনের প্রস্তুতির কথা জানিয়েছিল রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি। প্রধানমন্ত্রীর নির্দেশনাতেই ১৭ মার্চ থেকে এবারের মেলা শুরু করা যায় কি না, সেই বিষয়টি মাথায় রেখে কাজ এগিয়ে নেয়া হচ্ছিল।

পূর্বাচলে মেলার জন্য নির্ধারিত স্থান বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে স্থায়ী ছাদের নিচে মেলা কীভাবে আয়োজন করা হবে, সে সব কাজই এগিয়ে নিচ্ছিল সংস্থাটি।

শেরেবাংলা নগরে গাড়ি পার্কিংসহ মেলা প্রাঙ্গণের আয়তন ২০২০ সালে ছিল ৩২ একর। গতবারের মেলায় স্টল-প্যাভিলিয়নের সংখ্যা ছিল ৪৮৩টি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ