বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর

ঢাবির সাত কলেজে ৪ ঘণ্টার পরীক্ষা হবে ২ ঘণ্টায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা পরিস্থিতির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীনে থাকা সাত সরকারি কলেজের অনার্স শেষ বর্ষ ও মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষার সময় কমানো হয়েছে। ৪ ঘণ্টার নির্ধারিত পরীক্ষা ২ ঘণ্টায় নেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে ঢাবি কর্তৃপক্ষ।

আজ সোমবার (১৮ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘ইতোমধ্যে যাদের পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে, তাদের ক্ষেত্রেও এটি (২ ঘণ্টায় পরীক্ষা) বহাল থাকবে।’

ঢাবি সূত্রে জানা যায়, করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের সেশনজট নিরসনে গতবছর (২০২০ সাল) ১০ ডিসেম্বর ঢাবির একাডেমিক পরিষদের এক সভায় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা রাজধানীর সাত সরকারি কলেজের ব্যাপারে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই সভায় অনার্স শেষ বর্ষ ও মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা ৪ ঘণ্টার পরিবর্তে ২ ঘণ্টায় নেয়ার সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্ত চূড়ান্ত করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সোমবার এই নোটিশ প্রদান করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত কলেজগুলো হচ্ছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ