রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম

ভারতীয় উপমহাদেশের মুসলমানদের অবদান নিয়ে তুর্কি সিরিজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন

ভারতীয় উপমহাদেশে মুসলমানদের অবদান নিয়ে সিরিজ নির্মাণের ঘোষণা দিয়েছে তুরস্ক। এ ব্যাপারে আজ শুক্রবার তুরস্কের একটি প্রতিনিধি দল পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

জানা যায়, যৌথ প্রযোজনার এই সিরিজের নাম হবে ‘তুর্ক লালা’, বাংলায় এর অর্থ দাঁড়ায়-মহান তুর্কি ভাই। সিরিজে মূলত বলকান যুদ্ধের সময় ভারতীয় মুসলমানদের অবদান তুলে ধরা হবে।

এদিকে বিশ্বব্যাপী জনপ্রিয় তুর্কি সিরিজ দিরিলিস আরতুগ্রুল সফলতা পাবার পরেই ভারতের মুসলমানদের নিয়ে কাজ করবে পাকিস্তান ও তুরস্ক।

বিশ্লেষকরা মনে করেন, এতে বর্তমান ভারতীয় মিডিয়া আগ্রাসনের একটা মোক্ষম জবাব হতে পারে। কেননা, বলিউডের বিভিন্ন ছবিতে নানা সময়ে মুসলিম বিদ্বেষী সিনেমা-নাটক বানিয়ে মুসলমানদের কোনঠাসা করতে দেখে যায়।

অন্যদিকে তুর্কি সিরিজের ভক্তরা নতুন এ খবরে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের নানা প্লাটফর্মে তাদের আনন্দ প্রকাশ করতে দেখা গেছে। তাদের অনেকেই জানিয়েছেন, সুন্দর এই সিরিজের জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সূত্র: আল জাজিরা আরবি

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ