বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম ওয়াজ মাহফিলে প্রতিবন্ধকতা বন্ধ ও অনুমতি প্রক্রিয়া সহজ করার দাবি চৌধুরীপাড়া মাদরাসায় দেওবন্দের মুহতামিমের দরসে হাদিস ও দোয়া মাহফিল আলজেরিয়ায় আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতা, আবেদন আহ্বান ইফা’র পটিয়া মাদরাসার দুই দিনের মহাসম্মেলনের অনুষ্ঠানসূচি প্রকাশ ঈমানের শক্তি যত বাড়বে, আমলও তত সুন্দর হবে: দেওবন্দের মুহতামিম প্রাণিসম্পদ খাতকে বিজ্ঞানভিত্তিক করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

বাংলাদেশি স্টুডেন্ট ইউনিয়ন মালয়েশিয়ার প্রেসিডেন্ট হলেন মাওলানা বুরহান উদ্দীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিছবাহ উদ্দীন (আরজু)
মহেশখালী প্রতিনিধি>

বাংলাদেশি স্টুডেন্ট ইউনিয়ন মালয়েশিয়া (BSUM) এর প্রেসিডেন্ট নির্বাচিত হলেন কক্সবাজার জেলার কৃতি সন্তান মাওলানা মুহা. বুরহান উদ্দীন।

তিনি বর্তমানে আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া (IIUM) এর ছাত্র সংসদের সেক্রেটারি ও আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ায় ইসলামিক ব্যাংকিং ও ফাইন্যান্স এর পি এইচ ডি গবেষক।

জানা যায়, ৩১ ডিসেম্বর (বৃহস্পতিবার) BSUM এর কাউন্সিলের মাধ্যমে মাওলানা মুহাম্মদ বুরহান উদ্দীনকে সভাপতি ও মাহিন মুস্তাফিজকে সেক্রেটারি নির্বাচিত করা হয়। কৃতি ছাত্র মাওলানা বুরহান দেশি এবং বিদেশি ছাত্রদের শিক্ষাগত উন্নয়ন, লীডারশীপ এবং বিভিন্ন বিষয় ভিত্তিক ওয়ার্কশপের প্রতিনিধিত্বও করেন।

মাওলানা মুহাম্মদ বুরহান উদ্দীন জামিয়া পটিয়া ও জামিয়া দারুল মাআরিফের কৃতি ছাত্র। তিনি কক্সবাজার জেলার চকরিয়া থানার ফাঁসিয়াখালী বালাগুল মুবিন মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি এনামুল হকের বড় ছেলে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ