শনিবার, ১৪ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’ সংবিধান সংস্কারে অবিলম্বে আলাদা অধিবেশন আহ্বান করুন: খেলাফত মজলিস

এবার ভাড়ায় পাওয়া যাবে স্মার্টফোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়া ইসলাম: নগদ অর্থ দিয়ে স্মার্ট কেনার পরিবর্তে ভাড়ায় ব্যবহার করা যাবে। এমন সুযোগ চালু করেছে দক্ষিণ কোরিয়াভিত্তিক মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান ‘স্যামসাং’। ভারতীয় গণমাধ্যম জি নিউজ তাদের প্রতিবেদনে জানিয়েছে, নতুন স্কিম চালু করেছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। স্কিমের আওতায় এক মাস থেকে এক বছরের জন্য ভাড়া নেয়া যাবে স্যামসাং গ্যালাক্সি এস২০ সিরিজের স্মার্টফোনটি।

কিন্তু এখনই সবদেশে পাওয়া যাবে না স্মার্টফোনটির রেন্ট সুবিধা। কেননা এটা সবেমাত্র জার্মানিতে চালু করা হয়েছে। জার্মানির বাসিন্দারা চালু হওয়া স্কিমের আওতায় পাচ্ছেন এক, তিন, ছয় অথবা এক বছর পর্যন্ত ভাড়া নেয়ার সুযোগ। যা নিকটবর্তী যে কোন স্যামসাংয়ের আউটলেট থেকে নেয়া যাবে। সংস্থাটি ধীরে ধীরে বিশ্বব্যাপী এ সুবিধা চালু করবে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে বাংলাদেশসহ এশিয়া অঞ্চলে স্যামসাং কবে নাগাদ এ সুবিধা চালু করবে এ বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ