শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

ধর্ষণের শাস্তি: মাটিতে লুটিয়ে পড়লে চিকিৎসা দিয়ে আবারও বেত্রাঘাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিশু ধর্ষণের অভিযোগে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে এক তরুণকে প্রকাশ্যে ১৬৪ বার বেত্রাঘাত করা হয়েছে। আঘাতের তাড়নায় ১৯ বছরের ওই তরুণ মাটিতে লুটিয়ে পড়েন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর একটু সুস্থ হলে পুনরায় তার ওপর বেত্রাঘাত চলতে থাকে।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, ‘গত বছর এক শিশুকে ধর্ষণের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে জনসম্মুখে ‘শরীয়াহর নিয়ম’ অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়, ‘বোরখা পরিহিত এক কর্মকর্তা তাকে বেত্রাঘাত করেন। আঘাতে কারণে মাটিতে লুটিয়ে পড়েন ওই তরুণ। মাটিতে গড়াগড়ি দিয়ে কাতরাতে থাকেন। প্রাথমিক চিকিৎসা শেষে আবার তার ওপর নির্যাতন চালানো হয়।’

দেশটিতে ইসলামিক আইনের লঙ্ঘন করলে ইন্দোনেশিয়ায় এ কায়দায় অপরাধীকে শাস্তি দেওয়া হয়। তবে এতবার চাবুকের ঘা দেওয়ার সাজা শুধুমাত্র গুরুতর অপরাধ করলেই দেওয়া হয়।

তবে এরকম শাস্তির বিধানকে মানবাধিকার সংস্থাগুলো ব্যাপক সমালোচনা করেন। প্রদেশটিতে জুয়া, ব্যভিচার, অ্যালকোহল পান করা এবং সমকামী বা বিবাহ-পূর্ব শারীরিক সম্পর্কসহ বিভিন্ন কর্মকাণ্ডের দায়ে এ ধরনের শাস্তির বিধান রয়েছে। আবার শাস্তির এ বিধানকে দেশটির সংখ্যাগরিষ্ঠ জনগণও সমর্থন করে থাকেন। সূত্র: ডেইলি মেইল

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ