শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: মোজতবা খামেনি বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন  ‘দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ’ যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল

হননি কারো পাপোশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুনীরুল ইসলাম।।

আল্লাহ তা’লার ওলি ছিলেন চরমোনাইয়ের পীর
খানকা-রাতের কান্না তিনি ময়দানেরই বীর।
ছিলেন তিনি লাখো মুমিন-বিশ্বাসীদের আপন
পৃথিবীতে করে গেছেন সরল জীবন যাপন।

কবর-হাশর-আজাব নিয়ে ছিল বেশি ওয়াজ
তাঁর বয়ানে ছিল না তো কারো প্রতি তোয়াজ।
বয়ান শুনে বদলে যেত হাজার তরুণ-যুবক
জুব্বা-টুপি পরে নিত তরিকতের সবক।

দীন-বিরোধী দেশ-বিরোধী দিলেই মাথাচাড়া
আন্দোলনের আহবানে হতেন পাগলপারা।
লাখো মুরিদ-ভক্তজনে বাসত অনেক ভালো
আন্দোলনের ডাকে এসে জ্বালত পথে আলো।

স্বাধীনতা আন্দোলনে সরব ছিলেন খাঁটি
চরমোনাইয়ের মাদরাসাটি মুক্তিযুদ্ধের ঘাঁটি।
নীতির কাছে তাঁর কখনো ছিল না তো আপোস
দীনের বিষয় ক্ষুণ্ন করে হননি কারো পাপোশ।

অগণিত পথভোলাদের পথ দেখালেন তিনি
সত্যিকারই তাঁহার কাছে এদেশবাসী ঋণী।
কালো শরীর জুড়ে ছিল অন্যরকম নুর
পরপারের জীবনটা হোক রহমতে ভরপুর।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ