শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

আগামীকাল মাকতাবাতুল ইসলাম আয়োজিত চতূর্থ সিরাতগ্রন্থ প্রদর্শনী ও মূল্যছাড় উৎসব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

রাত পোহালেই শুরু হবে মাকতাবাতুল ইসলাম কর্তৃক আয়োজিত চতূর্থ সিরাতগ্রন্থ প্রদর্শনী ও মূল্যছাড় উৎসব। ‘মহানবীর জীবনাদর্শ অনুসরণে সিরাত পাঠের বিকল্প নেই’ স্লোগান নিয়ে শুরু হতে-যাওয়া এ প্রদর্শনী বেশ কিছু আয়োজন নিয়ে হাজির হচ্ছে।

পাশাপাশি একই জায়গায় শুরু হয়েছে মাকতাবাতুল আযহার কর্তৃক আয়োজিত সিরাতুন্নবী কিতাব মেলা। প্রদর্শনীতে স্থান পাবে বাংলা ভাষায় প্রকাশিত দেশের শীর্ষস্থানীয় প্রকাশনীগুলোর নির্ভরযোগ্য সব সিরাতগ্রন্থ।

পাশাপাশি সংশ্লিষ্ট প্রকাশনীসহ অন্যান্য প্রকাশনীর বিভিন্ন বাংলা প্রকাশনায় থাকবে ৬০% পর্যন্ত মূল্যছাড়। মাকতাবাতুল ইসলাম-এর প্রতিষ্ঠাতা মাওলানা আহমাদ গালিব আওয়ার ইসলামকে জানিয়েছেন যে বাংলাদেশে সিরাতগ্রন্থ প্রদর্শনীর আয়োজন মূলত তারা পাঠকবৃন্দকে সিরাত পাঠে উদ্বুদ্ধ করার জন্যে করে থাকেন। তারা তাদের এ আয়োজন প্রতিবছর অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন।

স্থান: মাকতাবতুল ইসলাম প্রধান বিক্রয়কেন্দ্র। মধ্যবাড্ডা। ঢাকা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ