মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আল-আজহার থেকে প্রথম বাংলাদেশি নারী হিসেবে এমফিল পেলেন দুর্গাপুরের মুনিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো অর্থ নেই: পেজেশকিয়ান বাংলাদেশ ও মন্টিনেগ্রোর মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের তাগিদ মক্কা চুক্তির আওতায় সৌদিতে সেনা মোতায়েনে তুরস্ক ও পাকিস্তানের সম্মতি দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস মৌলভীবাজার জেলা কাউন্সিলের আগে জমিয়তের উপজেলা কমিটি গঠনের নির্দেশ নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত ইসলামী আন্দোলনের প্রতিনিধিদলের সঙ্গে মালির সাবেক প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

আমি অন্যায় করিনি শুধু প্রতিবাদ করেছি: নিক্সন চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র জাতীয় সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন) বলেছেন, গত ১০ অক্টোবর চরভদ্রাসন উপজেলা পরিষদ উপনির্বাচনে ম্যাজিস্ট্রেট দিয়ে আমার কর্মীদের হয়রানি করার কারণে আমি শুধু প্রতিবাদ করেছি। আমি কোনো অন্যায় করিনি।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আয়োজিত প্রয়াত উপজেলা চেয়ারম্যান মুহা. মোশারফ হোসেন মুসার স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নিক্সন চৌধুরী বলেন, গত সাত বছরে আমি এমপি হিসেবে একটি টাকাও চুরি করিনি, আমি ঘুষ খাইনি, আমি খুন করিনি। এই তিন থানার একটি লোকও বলতে পারবে না যে, নিক্সন চৌধুরী আজ পর্যন্ত সরকারি একটি টাকাও আত্মসাৎ করেছেন। তার পরও আমার নামে মামলা করা হয়েছে।

তিনি বলেন, আমার কর্মীদের রক্ষা করার জন্য এ রকম একশ মামলা খেতে আমি ভয় পাই না। আমি সাধারণ জনগণ ও কর্মীদের নিরাপদে রাখতে প্রতিবাদ করেই যাব। এতে যদি আমাকে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হয় তাতেও আমি ভয় পাই না।

তিনি উপস্থিত জনসাধারণের উদ্দেশে বলেন, আপনারা শুধু আমার সঙ্গে থাকবেন, প্রতিবাদ আমি করেই যাব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ