শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ

দাম নির্ধারণের পরও নিয়ন্ত্রণে আসেনি আলুর বাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দ্বিতীয় দফা দাম নির্ধারণের পরও নিয়ন্ত্রণে আসেনি আলুর বাজার। হিমাগার পর্যায়ে সরকার প্রতি কেজি আলুর দাম ২৭ টাকা নির্ধারণ করলেও ৩৫ থেকে ৩৮ টাকায় কিনতে হচ্ছে বলে অভিযোগ পাইকারি বিক্রেতাদের।

পাইকারি ব্যবসায়ীরারা বলছেন, হিমাগার থেকে প্রতি কেজি আলু ৩৫ থেকে ৩৮ টাকায় কিনতে হচ্ছে তাদের। আর এই অজুহাতেই খুচরা বিক্রেতারা ভোক্তা পর্যায়ে ৪৫ থেকে ৫০ টাকায় প্রতি কেজি আলু বিক্রি করছেন। সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রি করলে কেজি প্রতিতে ৫ থেকে ৮ টাকা লোকসান গুনতে হবে বলেও জানান পাইকারি ব্যবসায়ীরা।

বাড়তি দামে আলু বিক্রি করায় হিমাগার থেকে দেয়া হচ্ছে না চালান এমন দাবি পাইকারী ব্যবসায়ীদের। কৃষকরা বলছেন, গেল কয়েক বছর আলু চাষে ব্যাপক লোকসান গুনতে হয়েছে তাদের।

খুচরা বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্থানীয় প্রশাসন, কৃষকদের হয়রানি করছে বলে অভিযোগ হিমাগার মালিকদের। সরকারি নির্ধারিত মূল্যের বেশি দামে আলু বিক্রি করার সুযোগ নেই বলে জানিয়েছে জেলা প্রশাসন।

গেল কয়েক বছর আলু চাষিদের লোকসান গুনতে হয়েছে। আর সে ক্ষতি পুষিয়ে নিতেই এ বছর প্রায় দ্বিগুণ দামে আলু বিক্রি শুরু করেন তারা। হাত বদলের পর তা ভোক্তা পর্যায়ে আসে ৫০ থেকে ৫৫ টাকা প্রতি কেজি দরে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ