বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান

শিক্ষাপ্রতিষ্ঠানে টিউশন ফি ছাড় দেয়ার সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহামারি করোনাভাইরাসের পরিস্থিতির কথা বিবেচনা করে শিক্ষার্থীদের টিউশন ফি কমানোর চিন্তা-ভাবনা করছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। তবে সবার জন্য নয়, শুধু আর্থিক সংকটে থাকা অভিভাবকদের সন্তানদের জন্য এ সুবিধা দেয়া হবে। শিগগিরই এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হবে বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার তথ্যটি নিশ্চিত করে মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ গোলাম ফারুক বলেন, ঢালাওভাবে কোনো নির্দেশনা নয়, বরং বাছাই করাদের এ সুবিধা দেয়া হবে। বিশেষ করে করোনার কারণে যে সব অভিভাবক আর্থিক সংকটে পড়েছেন, তাদের সন্তানদের টিউশন ফি আদায়ে কিছুটা ছাড় দিতে নির্দেশ দেয়া হবে।

রাজধানী ঢাকাসহ জেলা শহরের কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে টিউশন ফি সংক্রান্ত বিষয়ে জটিলতার সৃষ্টি হয়েছে জানিয়ে তিনি বলেন, এমন প্রতিষ্ঠান আছে প্রায় ২০ শতাংশ। সেখানে অনেক শিক্ষার্থী টিউশন ফি দিতে পারছে না। তাদের বিষয়টি বিবেচনা করে এ সংক্রান্ত একটি নির্দেশনা তৈরির কাজ শুরু করা হয়েছে এবং চলতি মাসেই এটি জারি করা হবে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন বেসরকারি নামি-দামি শিক্ষাপ্রতিষ্ঠানে চাপ সৃষ্টির মাধ্যমে টিউশন ফি আদায় করা হচ্ছে। অনলাইন পরীক্ষা নেয়ার কথা বলে টাকা পরিশোধ করতে বাধ্য করছে। যদি কেউ পরিশোধ করতে ব্যর্থ হয়, তাহলে তাকে পরবর্তী ক্লাসে উন্নীত করা হবে না বলেও হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে অভিভাবক ফোরামের সভাপতি জিয়াউল কবির দুলু বলেন, করোনার কারণে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫০ শতাংশ টিউশন ফি মওকুফের দাবি জানিয়ে আসছি। আর্থিক সমস্যা থাকায় অনেকে ফি দিতে পারছেন না। কিন্তু স্কুল কর্তৃপক্ষ নানাভাবে চাপ সৃষ্টির মাধ্যমে বাড়তি ফি আদায় করার চেষ্টা করছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ