শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ

মেজর সিনহা হত্যা মামলা: পরবর্তী শুনানি ১০ নভেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় দায়ের মামলার চলমান বিচার কার্যক্রমকে বেআইনি ও অবৈধ ঘোষণা চেয়ে প্রধান আসামি পরিদর্শক লিয়াকত আলীর রিভিশন মামলার পরবর্তী শুনানির দিন আগামী ১০ নভেম্বর নির্ধারণ করেছেন আদালত।

মঙ্গলবার দুপুরে শুনানির নির্ধারিত দিনে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈল এ আদেশ দেন।

এর আগে গত ৪ অক্টোবর সিনহা হত্যা মামলার প্রধান আসামি লিয়াকত আলীর আইনজীবী মাসুদ সালাহ উদ্দিন মামলাটি বেআইনি ও অবৈধ দাবি করে বাতিলের জন্য রিভিশন আবেদন করেছিলেন।

শুনানির নির্ধারিত দিনে আদালতে উভয়পক্ষের আইনজীবীরা উপস্থিতি থাকলেও রিভিশন মামলার বিবাদীপক্ষের আইনজীবীরা সময় চেয়ে আবেদন করেন। এতে বিবাদীপক্ষের আইনজীবীরা সিনহা হত্যা মামলার বাদী বিশেষ কারণবশত আদালতে উপস্থিত থাকতে না পারার যুক্তি উপস্থাপন করেন। বিচারক উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে রিভিশন মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেন।

এদিকে রিভিশন মামলার বিবাদীপক্ষের আইনজীবীরা বিচারকাজ বিলম্বিত করতে সময় চেয়ে আবেদন করেছেন বলে মন্তব্য করে লিয়াকতের আইনজীবী মাসুদ সালাহ উদ্দিন। তিনি বলেন, সিনহা হত্যার ঘটনায় দায়ের মামলাটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি সম্পূর্ণ অবৈধ ও বেআইনি।

সিনহার বোনের ও রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, রিভিশন শুনানিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে মূল মামলার বাদীর উপস্থিতি অত্যন্ত জরুরি। তাই আদালত পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ