শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

তৃতীয় গ্রেডে উন্নীত হচ্ছেন সরকারি কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পর এবার দেশের সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদের গ্রেড উন্নীত হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে কর্মরত অধ্যাপকদের চতুর্থ গ্রেড থেকে তৃতীয় গ্রেডে উন্নীত করা হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) সূত্রে জানা গেছে, অনার্স ও মাস্টার্স পর্যায়ের এমন ৯৮টি সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে এই গ্রেড উন্নীত করা হচ্ছে। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের অধ্যাপক পদে কর্মরত এসব কর্মকর্তা বর্তমানে জাতীয় বেতন স্কেলের চতুর্থ গ্রেডভুক্ত। তাদের তৃতীয় গ্রেডে উন্নীত করতে মাউশির কাছে প্রস্তাব চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত বছর অর্থাৎ ২০১৯ সালের মার্চ মাসে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের চতুর্থ গ্রেডে থাকা অধ্যাপক পদমর্যাদার সরকারি কলেজের ২৭২টি অধ্যক্ষ আর ১৫৭টি উপাধ্যক্ষ পদ তৃতীয় গ্রেডে উন্নীত করার প্রস্তাব করেছিলো শিক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিফতরের ছয়টি পরিচালক পদ এবং নির্বাচিত ৯টি কলেজের অধ্যক্ষ পদসহ শিক্ষা ক্যাডারের ১৫টি পদ দ্বিতীয় গ্রেডে উন্নীত করার প্রস্তাব করা হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অনার্স-মাস্টার্স পর্যায়ের ৯৮টি সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদ তৃতীয় গ্রেডে উন্নীত করার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। কিন্তু অর্থ মন্ত্রণালয় খসড়া নিয়োগবিধিসহ পুনরায় প্রস্তাবটি শিক্ষা মন্ত্রণালয়ের কাছে চেয়েছে। এর পরিপ্রেক্ষিতে গত ১৮ অক্টোবর মাউশি মহাপরিচালককে এ নির্দেশ দিয়ে চিঠি পাঠানো হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ