মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংবাদিকদের একাংশকে কুত্তার মতো পেটানো দরকার: এনায়েতুল্লাহ আব্বাসী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী নেত্রকোনায় কানিজ নেওয়াজ মাদরাসায় ১১ পদে শিক্ষক-কর্মচারী নিয়োগ মসজিদুল হারামে তাওয়াফ-সাঈতে বৈদ্যুতিক যানের ভাড়া কত যুক্তরাষ্ট্রের কারাগারে ইসলামের পথে বন্দীরা, কী বলছে গবেষণা? আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইসলাহি ইজতেমা সফল করতে কেরানীগঞ্জে আলেমদের সঙ্গে মতবিনিময় এশার জামাতে তৃতীয় রাকাতের সেজদায় গিয়ে আর উঠলেন না তিনি নিউইয়র্কে দোয়া মাহফিলে পীর সাহেব চরমোনাই ‘শিগগিরই প্যারিস মুসলিম সংখ্যাগরিষ্ঠ শহর হবে’, মন্তব্য ট্রাম্পের সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চান প্রধানমন্ত্রী

করাচিতে ইমরান হঠাও বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগ দাবিতে দেশটির করাচি শহরে বিরোধীরা বিক্ষোভ সমাবেশ করেছে।

গতকাল রোববারের এই বিক্ষোভে সরকারবিরোধী হাজারো নেতা-কর্মী-সমর্থক অংশ নেন। তাঁরা ‘ইমরান বিদায় হও’ বলে স্লোগান দেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রীর পদ থেকে ইমরানকে উৎখাতের লক্ষ্যে দেশটির বিরোধী দলগুলোর জোট পাকিস্তানজুড়ে বিক্ষোভ-সমাবেশের কর্মসূচি শুরু করছে। গত শুক্রবার পাঞ্জাবের গুজরানওয়ালা শহরে বিক্ষোভ-সমাবেশের মধ্য দিয়ে বিরোধী দলগুলোর এই কর্মসূচি শুরু হয়। এই কর্মসূচির ধারাবাহিকতায় গতকাল করাচিতে সরকারবিরোধী বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়।

পাকিস্তান গণতান্ত্রিক আন্দোলনের (পিডিএম) ব্যানারে পাকিস্তানজুড়ে এই বিক্ষোভ-সমাবেশ চলছে। দেশটির ৯টি বড় দল মিলে গত মাসে এই জোট গঠন করা হয়।

করাচির বিক্ষোভ-সমাবেশে প্রধানমন্ত্রী ইমরানের উদ্দেশে দেশটির অন্যতম বিরোধী নেতা মরিয়ম নওয়াজ বলেন, ‘আপনি (ইমরান) মানুষের কর্মসংস্থান কেড়ে নিয়েছেন। মানুষের কাছ থেকে দিনে দুবারের খাবার কেড়ে নিয়েছেন।’ দেশটির আরেক বিরোধী নেতা বিলওয়াল ভুট্টো বলেন, ‘আমাদের কৃষকেরা বাড়িতে ক্ষুধায় ভুগছেন। আমাদের তরুণেরা হতাশ।’

বিলওয়াল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান। তাঁর বাবা আসিফ আলী জারদারি, মা বেনজির ভুট্টো। বেনজির পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন।

করাচির বিক্ষোভ-সমাবেশে অংশ নেওয়া ফকির বালুচ নামের এক ব্যক্তি বলেন, মুদ্রাস্ফীতি পাকিস্তানের দরিদ্র মানুষকে সর্বস্বান্ত করে দিয়েছে। সন্তানদের মুখে খাবার তুলে দিতে অনেকে ভিক্ষা করতে বাধ্য হচ্ছেন। এই সরকারের বিদায় নেওয়ার এখনই সময়।

-এটি