শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

‘৯৫ ভাগ কেন্দ্র থেকে আমাদের এজেন্ট বের করে দেয়া হয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৯৫ ভাগ কেন্দ্র থেকে নিজেদের এজেন্টদেরকে বের করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা-৫ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী সালাহ্ উদ্দিন আহম্মেদ।

আজ শনিবার যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল ও কলেজ কেন্দ্রে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে আজ পর্যন্ত কোন নির্বাচন করতে পারেনি। তাই আজকের নির্বাচনও সুষ্ঠু হবে না বলেই আমি মনে করি। বেশিরভার কেন্দ্র থেকে আমাদের এজেন্টদেরকে বের করে দিয়েছে। এজন্য ৯০ থেকে ৯৫ ভাগ কেন্দ্রে আমাদের এজেন্ট নেই।

সালাহ্ উদ্দিন আহম্মেদ বলেন, এটি একটি ভোটারবিহীন নির্বাচন। তারা যেভাবে ত্রাস সৃষ্টি করেছেন এতেকরে জনগণ তাদের ভোট দেবে না। তবুও আমি শেষ পর্যন্ত দেখবো এবং শেষ পর্যন্ত থাকবো।

এর আগে শনিবার সকাল ৯টায় এ আসনে শুরু হয় ভোটগ্রহণ। চলবে টানা বিকেল ৫টা পর্যন্ত। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ১৪টি ওয়ার্ড এবং ডেমরা, যাত্রাবাড়ী এবং কদমতলী থানার কিছু অংশ নিয়ে এই আসন বিস্তৃত। এই আসনে ১৪টি ওয়ার্ডে মোট ১৮৭টি কেন্দ্রের ৮৬৪টি কক্ষে ১হাজার ৯৫টি বুথে ভোটগ্রহণ চলছে। এখানে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৭১ হাজার ১২৯ জন। যাঁদের মধ্যে পুরুষ দুই লাখ ৪১ হাজার ৪৬৪ জন ও নারী দুই লাখ ২৯ হাজার ৬৬৫ জন।

ভোটগ্রহণ শুরু হলেও কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি এখনো তেমন দৃশ্যমান নয়। কোনো কোনো কেন্দ্রে সকাল ১০টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক ভোটারকে ভোট দিতে দেখা যায়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ