শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

দাফনের সময় কেঁদে ওঠা শিশুটি আইসিইউতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চিকিৎসক মৃত ঘোষণা করার পর দাফনের সময় কেঁদে ওঠা নবজাতকটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নবজাতক ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছে।

গতকাল শুক্রবার রাজধানীর রায়েরবাজার এলাকার একটি কবরস্থানে দাফনের সময় কেঁদে ওঠার পরই কন্যা শিশুটিকে ঢামেক হাসপাতালে নিয়ে যান তার বাবা ইয়াসিন।

এর আগে গতকাল ভোর পৌনে ৫টার দিকে ঢামেক হাসপাতালে জন্ম হয় শিশুটির। ভূমিষ্ঠ হওয়ার পরপরই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল থেকে দেওয়া হয় মৃত্যুর সনদও। এরপর বাবা ইয়াসিন শিশুটিকে দাফনের জন্য নিয়ে যান রায়েরবাজার এলাকার একটি কবরস্থানে।

এরপর যখনই কবর খোঁড়ার কাজ চলছিল, তখনই নড়েচড়ে ওঠে শিশুটি। সেই সঙ্গে শুরু করে কান্নাকাটি। পরে শিশুটিকে নিয়ে আবার ঢামেক হাসপাতালে ছুটে ইয়াসিন। শিশুটি বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন। তাকে রাখা হয়েছে নবজাতক ইউনিটের আইসিইউতে।

এদিকে, এ ঘটনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের কথা বলেছে মেডিকেল কর্তৃপক্ষ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ