শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধিতে মানুষ দিশেহারা: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ বলেছেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের আকাশচুম্বি মূল্যবৃদ্ধির কারণে জনগণ দিশেহারা। চাল, ডালসহ প্রায় সব নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্য দুই-তিনগুণ বৃদ্ধি পেয়েছে। এর ফলে সাধারণ, মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের মানুষ অত্যন্ত অসহায় হয়ে পড়েছে।

তিনি বলেন, এজন্য দায়ী হচ্ছে সিন্ডিকেট। করোনায় সাধারণ মানুষের জন্য আরেক দফা আপদ হয়ে এসেছে বাজারের বাড়তি দাম। করোনার কারণে মানুষ ঠিকভাবে বেতন পাচ্ছে না, ব্যবসা মন্দা, কাজকর্ম নেই। তার ওপর নিত্যপণ্যের দাম বাড়ায় এখন দিশেহারা অবস্থা। সব ধরনের চালের দামই বেড়েছে। ডিমের দাম বেড়েছে, পেঁয়াজ ও আলুর দাম তো কোন কথাই নেই। সব কিছুরই দাম বাড়তির দিকে। এর বাইরে তেল, দুধসহ আরো অনেক পণ্যের দাম বাড়ছে।

আজ (মঙ্গলবার) বিকেলে পুরানা পল্টনস্থ নগর কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন ও আলহাজ্ব আনোয়ার হোসেন, জয়েন্ট সেক্রেটারী আলহাজ্ব আব্দুল আউয়াল মজুমদার, ডা. শহিদুল ইসলাম, হুমায়ুন কবির, মাওলানা নজরুল ইসলাম, অধ্যাপক নাসির উদ্দিন খান, মাওলানা কামাল হোসাইন প্রমুখ।

সভায় ১৬ অক্টোবর শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ সফলের আহ্বান জানিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ