শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

মির্জা ফখরুলের বাসায় ডিম নিক্ষেপ: বিএনপির ১৩ নেতা বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরার বাসায় ডিম ও পাথর নিক্ষেপ ও হামলার ঘটনায় ১৩ নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মহানগর উত্তর বিএনপির বিভিন্ন থানার এসব নেতাদের বহিষ্কার করা হয়।

আজ সোমবার মহানগর উত্তর বিএনপির দফতর সম্পাদক এ বি এম আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে গঠণতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক তাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হল। অবিলম্বে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বহিষ্কৃতরা হলেন দক্ষিণখান থানা বিএনপির সহ-সভাপতি ফুল ইসলাম, সদস্য নাজিমউদ্দিন দেওয়ান, আমজাদ হোসেন, ৫০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমানউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোখলেছ, উত্তরা পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম, মতিউর রহমান মতি, যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ হান্নান মিলন, দফতর সম্পাদক হাবিবুর রহমান, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আবদুল কাদের স্বপন, শ্রম বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, উত্তর খান থানা বিএনপির সদস্য নূর মোহাম্মদ।

শনিবার ঢাকা-১৮ আসনের মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা মির্জা ফখরুলের বাসায় ইট-পাথর ও ডিম নিক্ষেপ করে। এ ঘটনায় চরম ক্ষুব্ধ হয় হাইকমান্ড। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে শাস্তি দেয়ার দাবি জানায়, স্থায়ী কমিটিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। গুরুত্ব দিয়ে ঘটনাটি তদন্ত করা হয়।

হামলার ঘটনা কারা কারা উপস্থিত ছিলেন ভিডিও ফুটেজ দেখে তাদের চিহ্নিত করা হয়। এরপর তাদের সঙ্গে কথা বলে এ ঘটনার পেছনে কারা জড়িত তাদের শনাক্ত করা হয়। ঘটনায় জড়িত থাকার উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে এসব নেতাদের বহিষ্কারের সিদ্ধান্ত হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ