শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

ধোলাইপাড় চত্ত্বরে আল্লাহর ৯৯ নাম সম্বলিত স্মৃতিস্তম্ভ স্থাপনের দাবী আলেমদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পদ্মা সেতুর প্রবেশদ্বার ঢাকার গুরুত্বপূর্ণ স্পট ধোলাইপাড় চত্ত্বরে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপনের পরিবর্তে আল্লাহর ৯৯ নাম খচিত স্মৃতিস্তম্ভ স্থাপনের দাবিতে শান্তিপূর্ণ গণজমায়েত করে বাংলাদেশ ইমাম মুসল্লি ঐক্য পরিষদ।

আজ সোমবার (১২ অক্টোবর) বিকাল ৫ টায় রাজধানীর যাত্রাবাড়ি-ধোলাইপাড় চত্ত্বরে এ গণজমায়েত অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইমাম মুসল্লি ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মুর্শিদুল আলম।

গণজমায়েতে মুফতি শফিক সাদীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য ও দোয়া এবং মোনাজাত করেন আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ইমাম মুসল্লি ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা ও ঢাকার মেরাজনগর মাদ্রাসার মুহতামিম মাওলানা রশিদ আহমদ, সায়দাবাদ বাইতুন-নূর মাদ্রাসার মুহতামিম ও বেফাকের কোষাধক্ষ্য মুফতি মনিরুজ্জামান, ঢাকার সাইনবোর্ড জামিয়াতু ইব্রাহীম এর মুহতামিম মুফতি শফিকুল ইসলাম, গেন্ডারিয়া জামালুল কোরআন মাদ্রাসার মুহতামিম মাওলানা এমদাদুল ইসলাম, মাদ্রাসা আবু বক্কর রা. এর মুহতামিম মুফতি বোরহান উদ্দিন রব্বানী, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের মহাসচিব মুফতি ইমাদুদ্দীন, আল্লামা শাহ আহমদ শফী রহ. খলিফা হাজী নাসির আহমদ, আল মারকাজুল ইলমী এর মুহতামিম মাওলানা মিজানুর রহমান (খুলনার হুজুর) বাংলাদেশ ইমাম মুসল্লি ঐক্য পরিষদের সেক্রেটারি মাওলানা হারুনুর রশীদ, যুগ্ম সেক্রেটারি মুফতি রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আনোয়ার হামিদী ও গোলাম সরোয়ার ফরিদী প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ