মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু চিকিৎসকদের বিসিএসে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সুপারিশ তেল, গ্যাস, সার, বিদ্যুতে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন সফরে যাচ্ছেন ৪ এমপি সৎ ও আদর্শবান ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করুন: পীর সাহেব চরমোনাই ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১

ধর্ষকদের সামাজিকভাবে প্রতিহত করার আহবান নেজামে ইসলাম পার্টির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্ষণকদের সামাজিকভাবে প্রতিহত করার আহবান জানিয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। দলটির সভাপতি মাওলানা ওবায়দুল হক এ আহবান জানিয়ে বলেছেন, ধর্ষকদের সামাজিকভাবে প্রতিহত করতে হবে। ধর্মীয় ও নৈতিক শিক্ষার গুরুত্ব দিয়ে ইসলামী বিধানমতে ধর্ষকদের শাস্তির আইন পাশ করতে হবে। বাংলাদেশে ধর্ষণ মহামারির আকার ধারণ করেছে। দূর্নীতি, খুনের সাথে ধর্ষণও ব্যাপক আকারে চলছে। বাংলাদেশের মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও মন্তব্য করেন তিনি।

আজ শুক্রবার (৯ অক্টোবর) বাদ জুমআ ‘দেশব্যাপী ধর্ষনের প্রতিবাদ ও ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে’ বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, দেশ প্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান আহসান উল্লাহ শামীম, বাংলাদেশ জমিয়াতুল মুফাসসিরীনের চেয়ারম্যান অধ্যাপক বাজলুর রহমান আমিনী, বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান ডা. মোহাম্মদ মাসুদ হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ।

নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা ওবায়দুল হক আরও বলেন, ধর্ষণের ঘটনা কমাতে ইসলামী শরীয়া আইন চালুর কোন বিকল্প নেই। বর্তমান বিদ্যমান আইন ধর্ষণ বন্ধে ব্যর্থ হয়েছে। তাই রাষ্ট্রধর্ম ইসলামের এই দেশে অনতিবিলম্বে শরীয়া আইন চালু করতে হবে। অন্যথায় ধর্ষণকে কোনোভাবেই বন্ধ করা যাবে না।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ