শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি

ময়মনসিংহে শিক্ষিকাকে ধর্ষণ, স্কুল পরিচালক পলাতক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহ সদর উপজেলার বয়ড়া ইউনিয়নে এক স্কুলশিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে সহকর্মী এক শিক্ষকের বিরুদ্ধে। ওই শিক্ষক একই সঙ্গে বিদ্যালয়টির পরিচালকও।

এ ঘটনায় ওই শিক্ষিকা গতকাল মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন। মামলার পর থেকে বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালক আবু সাঈদ পলাতক। তিনি বয়ড়া ইউনিয়নের দীঘারকান্দা পদুরবাড়ী গ্রামের বাসিন্দা।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৩ আগস্ট সকাল ১০টার দিকে আবু সাঈদ ওই নারীকে তাঁর দীঘারকান্দার বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। এর পর তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে চুপ থাকতে বলেন। পরে বাদী ৯ সেপ্টেম্বর সকালে স্কুলে গিয়ে আবু সাঈদকে বিয়ে করার কথা বলেন। সাঈদ তাঁকে গালাগাল করে কিলঘুষি মেরে আহত করেন।

ওসি বলেন, ‘ওই ঘটনায় স্কুলশিক্ষিকা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। আমরা দ্রুত আবু সাঈদকে গ্রেপ্তারের চেষ্টা করছি।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ