শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার 

নোয়াখালীর গৃহবধূ নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর গৃহবধূ নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন করেছে ত্তেফাকুল মুসলিমীন ঢাকা মহানগরী।

আজ সোমবার বেলা ১২ টায় ইত্তেফাকুল মুসলিমীন ঢাকা মহানগরীর উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইত্তেফাক মহাসচিব মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইত্তেফাক সাংগঠনিক সম্পাদক মুফতি আ ফ ম আকরাম হুসাইন, সহ সভাপতি মুফতি ওমর ফারুক যুক্তিবাদী, যুগ্ম মহাসচিব মুফতি যুবায়ের গণী, প্রচার সম্পাদক মাওলানা আব্দুল্লাহ ইদরীস প্রমুখ।

মানবকবন্ধনের সভাপতিত্ব করেন- ইত্তেফাক ঢাকা মহানগর সভাপতি মুফতি ওযায়ের আমীন।

মানববন্ধনে বক্তারা বলেন, নোয়াখালীর ঘটনা জাহেলী যুগের বর্বরতাকেও হার মানিয়েছে। জাতি হিসেবে আমরা লজ্জিত। নারী প্রধানমন্ত্রী শাসিত একটি দেশে এ ঘটনা কিছুতেই মেনে নেয়া যায় না। তারা অনতিবিলম্বে এসব লম্পটদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ