শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি

নোয়াখালীতে গৃহবধূ নির্যাতনের বিচারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম ইশা ছাত্র আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীতে গৃহবধূ নির্যাতনের বিচারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন

এ ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবিতে গতকাল রাত এগারোটায় জাতীয় প্রেসক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। মিছিলটি পুরানা পল্টন মোড় থেকে শুরু হয়ে প্রেসক্লাব, কদম ফোয়ারা, মৎস ভবন চত্ত্বর প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে গিয়ে বিক্ষোভ সমাবেশ করে।

বিক্ষোভ সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এম. হাছিবুল ইসলাম বলেন, দেশে বিচারহীনতার কারণে ধর্ষণ মহামারি আকার ধারণ করেছে। ক্ষমতাসীনদের ছত্রছায়ায় বারবার বিচার থেকে রেহাই পেয়ে যায় ধর্ষক, নারী নির্যাতনকারী এবং সন্ত্রাসীরা। যে কারণে ধর্ষণ এবং বর্বোরোচিত নারী নির্যাতন দেশে এখন মেগাসিরিয়ালে রূপ নিয়েছে।

এক একটি লোমহর্ষক ঘটনার অবতারণা হওয়ার পরেই চলে আসে আরেক লোমহর্ষক ঘটনা। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে আগামী ৪৮ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় দেশব্যাপী আন্দোলনের দাবানল জ্বলে উঠবে।

তিনি আরো বলেন, আমরা মনে করছি বিচার বিভাগে ক্ষমতাসীন সরকারের হস্তক্ষেপ বারবার এমন ঘটনার জন্ম দেয়। সুতরাং দেশের বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করতে না পারলে ধর্ষণ ও লোমহর্ষক নারী নির্যাতনের ঘটনা আরো কত অবলোকন করতে হবে তার কোন ইয়ত্তা নেই।

অন্যান্য বক্তারা বলেন, দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা না থাকায় বারবার ধর্ষণ এবং লোমহর্ষক নারী নির্যাতনের ঘটনা ঘটছে। অতএব ধর্ষণ নারী নির্যাতন সহ সকল সন্ত্রাসী কর্মকাণ্ড স্থায়ীভাবে বন্ধ করতে হলে রাষ্ট্রের সকল পর্যায়ে ইসলামী অনুশাসন মেনে চলার বিকল্প নেই।

জানা যায়, নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে বর্বরোচিত নির্যাতন চালানো হয়। এ ঘটনায় এক মাস পার হয়ে গেলেও লম্পটদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ সে নির্যাতনের ভিডিও ভাইরাল হলে বিষয়টি জনগণের নজরে আসে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ