শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার 

ধর্ষণ বন্ধে কুরআনের আইনের বিকল্প নেই: মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান, আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী ও মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী নোয়খালী বেগমগঞ্জ এলাকার নিরীহ এক গৃহবধুকে বিবস্ত্র করে শ্লীলতাহানি ও পাশবিক নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন।

আজ সোমবার এক বিবৃতিতে তারা বলেছেন, দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা মহামারি আকার ধারণ করেছে। এধরনের জঘন্য অপরাধ জাহিলী যুগের সকল বর্বরতাকেও হার মানিয়েছে। আজ দেশের মানুষের জান- মাল ও ইজ্জতের কোন নিরাপত্তা নেই। ধর্ষকদের দ্রুত কঠিন বিচার না হওয়ার কারণে নতুন ভাবে সারাদেশে প্রতিদিন নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে।

তারা বলেন, অনেক জায়গায় ধর্ষনকারীরা প্রভাবশালী ও ক্ষমতাসীন দলের ক্যাডার হওয়ায় নির্যাতিতরা প্রাণের ভয়ে বিচারপ্রার্থী হতে সাহস পাচ্ছে না। সংবাদ পত্র ও মিডিয়ার রিপোর্ট অনুযায়ী অধিকাংশ খুন, ধর্ষণ ও নারী নির্যতনের সাথে ছাত্রলীগের নেতা কর্মীরা জড়িত। অপরাধীদের কেউ কেউ গ্রেফতার হলেও দলীয় নেতাদের সুপারিশে ছাড়া পেয়ে অপরাধীরা আরো বেপরোয়া হয়ে উঠছে।

নেতৃদ্বয় বলেন, ধর্ষণ বন্ধে কুরআনের আইনের বিকল্প নেই। তারা নারী নির্যাতন ও ধর্ষণ বন্ধে শরিয়াহ বোর্ড কায়েম করে অপরাধে জড়িতদের কুরআনের আইনে দ্রুত বিচার কার্যকর করার জন্য সরকারের প্রতি আহবান জানান। তা না হলে ধর্ষকদের নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ