সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


ধর্ষণ: ক্ষোভে উত্তাল সারাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

পত্রিকার পাতায় ধর্ষণ ছাড়া আর কিছুই চোখে পড়ছে না আজ। সিলেটের এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হওয়া সেই নারীর চিৎকার থামতে না থামতেই নোয়াখালীর বেগমগঞ্জে একজন নারীকে বিবস্ত্র করে বর্বরোচিত নির্যাতন চালানোর ঘটনা সামনে আসলো। আরো কত ঘটনা চাপা পড়ে যায় প্রভাবশালীদের উত্তাপের নীচে। আজ সারা দেশের মানুষ ক্ষোভে উত্তাল। আর কত নির্যাতন আর নিপীড়নের শিকার হবে দেশের বোন।

আজ সোমবার সকাল থেকেই সারা দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ বিরোধী বিক্ষোভ চলছে। সবার একটাই দাবি ‍দৃষ্টান্তমূলক শাস্তি না হলে কখনোই কমবে না এসব নেক্কার জনক ধর্ষণের ঘটনা।

পৃথিবীর সবদেশেই ধর্ষণের শাস্তি কার্যকর করা হয়। কোথাও প্রকাশ্যে গুলি করে ধর্ষককে হত্যা করা হয়। কোথাও বা আবার গণধোলাই দিয়ে চিরতরে বন্ধ করে দেয়া হয় ধর্ষকের নি:শ্বাস। আর ধর্ষকের সাজা কার্যকর যে দেশে যত বেশি শক্তিশালী সে দেশে ধর্ষণের সংখ্যাও ততটাই কম। বিশ্বের অনেক দেশেই ধর্ষককে মৃত্যুদণ্ডের শাস্তি রেখে আইন পাশ করেছে সরকার। এমন দৃষ্টান্তমূলক শাস্তির জন্যই আজ আন্দোলনে নেমেছে দেশেম মানুষ। তারা আর দেখতে চায় না, শুনতে চায় না এসব জঘণ্য অপরাধের কথা।

দেশের বিভিন্ন দল ও দলের নেতারা বিভিন্ন ব্যানারে আজ ক্ষোভ প্রকাশ করেছে। বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান, আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী ও মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী নোয়খালী বেগমগঞ্জ এলাকার নিরীহ এক গৃহবধুকে বিবস্ত্র করে শ্লীলতাহানি ও পাশবিক নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন।

নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীর উপর ভয়াবহ পাশবিকতার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে দোষীদের পাকড়াও ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী।

নোয়াখালীর বেগমগঞ্জে একজন নারীকে বিবস্ত্র করে বর্বরোচিত নির্যাতন চালানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবী জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব,হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস ও শিক্ষাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী য়ৈদ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, দেশব্যাপী নারী ধর্ষণ, হত্যা, নির্যাতন ভয়াবহ আকার ধারণ করেছে।

দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও নারী সহিংসতার প্রতিবাদে এবং শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ময়মনসিংহ মহানগর ও জেলা শাখা।

নারী নিপীড়ণে জড়িতদের দ্রুত বà¦