শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার 

ধর্ষণের সাথে জড়িতদের প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: ইসলামী ছাত্র মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আবদুল জলিল বলেছেন, সারাদেশে ধর্ষণ, হত্যা, নির্যাতন চরম আকার ধারণ করেছে। ধর্ষণের সাথে জড়িতদের প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সরকারী দলের ছত্রছায়ায় ছাত্র লীগ, যুবলীগের নামধারী সন্ত্রাসীরা সারাদেশে ধর্ষণের রাজত্ব কায়েম করেছে। নারী নির্যাতন ও ধর্ষণের কলঙ্ক মোচনের জন্য ধর্ষণকারী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। নোয়াখালীর এখলাসপুরসহ সারদেশে ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আজ সোমবার ৫ অক্টোবর বিকাল ৫টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি ইমরান হোসাইনের সভাপতিত্বে ও ঢাকা মহানগরী উত্তর সভাপতি ইসমাইল খন্দকারের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রকাশনা ও প্রচার সম্পাদক বিলাল আহমদ চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র মজলিস ঢাকা মাহনগরী দক্ষিণের সেক্রেটারী আহসান আহমদ খান ও উত্তরের সেক্রেটারী মুহাম্মদ আবু সালেহ, মুহাম্মদ খায়রুল ইসলাম প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আাহমদ আলী কাসেমী বলেন, প্রধানমন্ত্রী একজন নারী হয়েও নারীদের উজ্জত রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। বিচারহীনতার কারণে দেশে ধর্ষণ- নির্যাতন বেড়েই চলেছে। সরকারী দলীয় বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা জড়িত থাকায় ধর্ষণ- নির্যাতণের বিচার হচ্ছে না। জুলুম -নির্যাতণের বিচার না হলে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ