শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার

মোহাম্মদপুরে যুবককে গলা কেটে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মোহাম্মদপুর থানার একতা হাউজিং এলাকায় শিরু মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে একতা হাউজিং এলাকার ৮ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত শিরু মিয়া পরিবার নিয়ে শেখেরটেক এলাকায় ৮ নম্বরে থাকতেন। বিভিন্ন নির্মাণাধীন ভবনে ইট, বালু, রড সরবরাহ করতেন।

তার স্ত্রী জোসনা বেগম জানান, এক কাজে গাজীপুর গিয়েছিলেন তিনি। কাজ শেষে বাসায় ফিরে আসেন। এরপর তিনি বাসায় কাপড়-চোপড় রেখে আবার বের হয়ে যান। পেছন পেছন আসলে আমাকে বাসায় চলে যেতে বলেন। শরীর খারাপ থাকায় আমি চলে আসি। পরে রাত ৯টার দিকে খবর পাই আমার স্বামীকে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়েছে। আমার জানামতে কারও সাথে তার কোনো শত্রুতা ছিল না। আমার স্বামী দীর্ঘদিন ৩০ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার হাসুর সাথে রাজনীতি করতেন।

মোহাম্মদপুর থানার ইন্সপেক্টর (অপারেশন) বলেন, একতা হাউজিং এলাকায় একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে হত্যার কারণ এখনই বলা যাচ্ছে না। পুলিশ কাজ করছে। এরই মধ্যে ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে তদন্ত শুরু করেছে। সিআইডির কাজ শেষ হলে সুরতহাল প্রতিবেদন করা হবে। ঘটনার সাথে যেই জড়িত থাকুক না কেন তাদের দ্রুত গ্রেফতার করা হবে।

মোহাম্মদপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার মৃত্যুঞ্জয় দে সজল জানায়, আমরা সাড়ে ৯টার দিকে ঘটনার খবর জানতে পারি। প্রাথমিকভাবে মনে হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এমন হত্যাকাণ্ড হতে পারে। তদন্ত চলছে। হত্যাকাণ্ডে জড়িতরা যেই হোক না কেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ