শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার

নবনির্বাচিত বেফাক নেতৃবৃন্দকে ইসলামী আন্দোলন বাংলাদেশের অভিনন্দন ও মোবারকবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড বেফাক-এর নবনির্বাচিত সভাপতি মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান যাত্রাবাড়ী হুজুর, সিনিয়র সহ-সভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমী ও মহাসচিব মাওলানা মাহফুজুল হককে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই ও মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন।

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় পীর সাহেব চরমোনাই বলেন, আমরা আশা করব নবনির্বাচিত নেতৃবৃন্দ বেফাকের নীতিমালা অনুসরণ করে বেফাককে সুষ্ঠুভাবে দক্ষতার সাথে পরিচালনা করবেন। বেফাক যেহেতু অরাজনৈতিক একটি প্লাটফর্ম এবং শিক্ষা বোর্ড, তাই শিক্ষার মান্নোনয়ন বৃদ্ধির লক্ষ্যেই কাজ করবেন।

নেতৃদ্বয় বলেন, বেফাকের নবনির্বাচিত সভাপতি আল্লামা মাহমুদুল হাসান যেহেতু একজন প্রবীণ ও প্রথিতযশা আলেমেদীন, সেহেতু বেফাককে অতীতের সকল কালিমা থেকে রক্ষা করে সকলকে নিয়ে সামনে চলবেন এটাই জাতির প্রত্যাশা। আমরা বেফাক ও নেতৃবৃন্দের উত্তরোত্তর সফলতা কামনা করছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে দীনের জন্য খালেসভাবে কাজ করার তওফিক দিন, আমীন।

এদিকে অপর এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ ও সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড বেফাক-এর নবনির্বাচিত সভাপতি মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান যাত্রাবাড়ী হুজুর, সিনিয়র সহ-সভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমী ও মহাসচিব মাওলানা মাহফুজুল হককে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন।

আজ এক শুভেচ্ছা বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, নতুন নেতৃত্ব বেফাকের ঐতিহ্য বজায় রেখে নীতিমালা অনুসারে পরিচালনা করে বেফাক বোর্ডকে একটি শিক্ষার জগতে মডেল বোর্ড হিসেবে প্রতিষ্ঠা করবেন। নেতৃবৃন্দ নবনির্বাচিত বেফাক নেতৃবৃন্দের সফলতা কামনা করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ