শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার

ওমরাহ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় হজ এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা পরিস্থিতির মধ্যেও ওমরাহ হজে যাত্রী পাঠানোর ঘোষণা দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় সালওয়া ওভারসিজকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। জাতীয় হজ ও ওমরা নীতি-২০১৯ এর ২৪.২ অনুযায়ী তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না- এর জবাব আগামী তিন দিনের মধ্যে লিখিতভাবে অথবা মেইলে পাঠানোর জন্য নোটিশে বলা হয়েছে।

বৃহস্পতিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবুল কাশেম মোহাম্মদ শাহীন স্বাক্ষরিত এক চিঠিতে এ কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়।

সালওয়া ওভারসিজের স্ট্যাটাসে বলা হয়, ইনশাআল্লাহ ১৫ নভেম্বরের মধ্যে ওমরা হজ ফ্লাইট দেয়ার চেষ্টা করছি। হাজিদের সেবাই আমাদের মূল উদ্দেশ্য।

মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির কারণে ওমরাহ কার্যক্রম ২৬ ফেব্রুয়ারি থেকে বন্ধ রয়েছে। এ বিষয়ে বাংলাদেশ সরকার কোনো অনুমতি না দিলেও ফেসবুকে উল্লিখিত স্ট্যাটাস প্রদান করে জনগণের সঙ্গে প্রতারণা ও জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে যা জাতীয় হজ ও ওমরাহ নীতির পরিপন্থি।

চিঠিতে আরও বলা হয়, এ বিষয়ে মন্ত্রণালয় থেকে টেলিফোনে আলাপকালে প্রতিষ্ঠানের জিএম হাজী হেলাল উদ্দিন জানান, সরকারের বাইরে ও সৌদি আরবের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে এবং অন্য এজেন্সির মাধ্যমে ওমরা হজ যাত্রীদের প্রেরণ করা হবে। যা জাতীয় হজ ও ওমরা নীতির পরিপন্থি। যেহেতু ২০১৪ সালে সালওয়া ওভারসিজ মন্ত্রণালয়ে সমর্পণ করে জামানত অর্থ ফেরত নিয়েছেন তথাপিও ওমরা সংক্রান্ত বিশেষ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তিযোগ্য অপরাধ করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ