শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার

এমসি কলেজে ধর্ষণ: রিমান্ড শেষে আরও ৩ আসামি আদালতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের এমসি কলেজে স্বামীকে আটকে রেখে নববধূকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার হওয়া তিন আসামিকে পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয়েছে। তারা হলেন- মামলার এজাহারভুক্ত আসামি শাহ মাহবুবুর রহমান রনি ও অজ্ঞাতনামা অপর দুই আসামি মুহা. রাজন ও আইনুদ্দিন।

শনিবার বেলা ১টায় তাদের সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ এবং অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।

তবে ১৬৪ ধারায় তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়া হবে কি না, তা জানাতে পারেননি সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী।

এর আগে এ মামলায় গতকাল প্রধান আসামিসহ তিন জন ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সেখানে তারা গণধর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। এরপর আদালতের মাধ্যমে তাদের আবার কারাগারে পাঠানো হয়েছে। মামলার অপর দুই আসামি মুহিবুর ও মাহফুজ বর্তমানে পাঁচ দিন করে রিমান্ডে রয়েছেন।

উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় নববিবাহিতা স্ত্রীকে নিয়ে ব্যক্তিগত গাড়িতে করে ঐতিহ্যবাহী এমসি কলেজে বেড়াতে গিয়েছিলেন দক্ষিণ সুরমার শিববাড়ির এক বাসিন্দা। এ সময় স্বামীকে আটকে কলেজের ছাত্রাবাসে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। পরে খবর পেয়ে রাত ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে শাহপরাণ থানার পুলিশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ