শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার

‘একদিকে ধর্ষণ, অপরদিকে দুর্নীতির রেকর্ড দেশবাসীকে চরম শঙ্কিত করে তুলেছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, নারী ধর্ষণ, হত্যা, নির্যাতন যে কোন সময়ের চেয়ে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। মা-বোনদের ইজ্জতের নিরাপত্তা নেই।

আজ শুক্রবার বিকেলে পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলনের কার্যালয়ে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা নেছার উদ্দিনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ইসলাম নারীদের সমান অধিকার নয়, বরং অগ্রাধিকার দিয়েছে। এখন নারীদের মুক্তি নিশ্চিত করতে হলে কুরআনে বর্ণিত অধিকার প্রতিষ্ঠায় সরকারকে কাজ করতে হবে। তিনি বলেন, সিলেট এমসি কলেজের হোস্টেলে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ তার প্রমাণ। ছাত্রলীগ প্রমাণ করলো তাদের হাতে নারী জাতিও আজ নিরাপদ নয়। তিনি বলেন, একদিকে নারী ধর্ষণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি অপরদিকে দুর্নীতির রেকর্ড দেশবাসীকে চরম শঙ্কিত করে তুলেছে।

মুফতী ফয়জুল করীম বলেন, দেশে একধরণের অস্থিরতা বিরাজ করছে। মানুষের জান-মাল, ইজ্জত আব্রæর নিরাপত্তা নেই। এমতাবস্থায় সকলকে দেশ, ইসলাম ও মানবতার স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ