বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিশুস্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত হাসপাতাল দাবি-দাওয়ার টানাপোড়েন শেষে নতুন মজুরি কাঠামোতে পোশাকশ্রমিকরা বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের আর কখনো স্থান দেবে না: প্রতিমন্ত্রী জানুয়ারিতে চালু হচ্ছে খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন একনেক সভা আজ, উঠছে ১২ প্রকল্প ২৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ইসলামিক ব্যাংকিংয়ের জন্য পৃথক আইন ও গাইডলাইন হচ্ছে শত কোটি টাকা ব্যয়ে ১০ তলার ইসলামিক কমপ্লেক্স হচ্ছে পাগলা মসজিদ ৬৩৬ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ার নিন্দা মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো: ন্যূনতম ১৭ হাজার টাকা

শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা আজ, আসতে পারে নতুন ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস পরিস্থিতিতে শিক্ষার সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় সভা করবেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বুধবার দুপুরে শিক্ষামন্ত্রী ভার্চুয়ালি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মতবিনিময় সভায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়বে কি-না, সে বিষয়ে ঘোষণা আসতে পারে। এছাড়া স্থগিত থাকা এইচএসসি পরীক্ষা নিয়েও কথা বলবেন শিক্ষামন্ত্রী।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অনলাইন সভায় শিক্ষামন্ত্রী শিক্ষার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করবেন। এই সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।

-এএ