শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইফার নামে ভুয়া নিয়োগ ও অর্থ সহায়তার বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট থেকে বের হতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী মালিবাগ ট্রাজেডির ২৪ বছর, বিচার না হওয়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি

মাস্ক কেলেঙ্কারিতে গ্রেফতার হলেন জেএমআই'র চেয়ারম্যান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাস্ক কেলেঙ্কারির ঘটনায় গ্রেফতার হয়েছেন জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহা. আব্দুর রাজ্জাক। মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এর আগে সকালে নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির মধ্যে সরকারি প্রতিষ্ঠানে নকল এন৯৫ মাস্ক ও নিম্নমানের পিপিইসহ অন্যান্য স্বাস্থ্য সরঞ্জাম সরবাহে দুর্নীতির অভিযোগে রাজ্জাকসহ সাত জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন কমিশনের উপ-পরিচালক নুরুল হুদা।

মামলার অপর আসামিরা হলেন- কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) সাবেক উপ-পরিচালক ডা. জাকির হোসেন, ডেস্ক অফিসার সাব্বির আহমেদ ও জিয়াউল হক, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মুহা. শাহজাহান, স্টোর অফিসার কবির আহমেদ ও জ্যেষ্ঠ স্টোর কিপার মুহা. ইউসুফ ফকির।

বিষয়টি নিশ্চিত করে দুদকের পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য বলেন, সকালে সাত জনের বিরুদ্ধে মামলা দায়েরের পর দুপুরের দিকে জেএমআই গ্রুপের চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়। সেগুনবাগিচা এলাকা থেকে দুদকের পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি দল তাকে গ্রেফতার করে।

করোনার প্রাদুর্ভাবের মধ্যে সরকারি প্রতিষ্ঠানে এন৯৫ মাস্ক, পিপিইসহ অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম কেনাকাটায় দুর্নীতির অভিযোগ ওঠে। এ ঘটনার অনুসন্ধান করার জন্য চার সদস্যের একটি দল গঠন করে দুদক। যার প্রধান করা হয় পরিচালক মীর মুহা. জয়নুল আবেদীন শিবলীকে। প্রায় ৩ মাস অনুসন্ধানের পর আজ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ