শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইফার নামে ভুয়া নিয়োগ ও অর্থ সহায়তার বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট থেকে বের হতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী মালিবাগ ট্রাজেডির ২৪ বছর, বিচার না হওয়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি

সিলেট জামেয়াতুল খাইর আল ইসলামিয়ায় আল্লামা শফী রহ. স্মরণ সভা ও দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামেয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেট এর উদ্যোগে শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. স্মরণ সভা ও ফেদায়ে ইসলাম আল্লামা খলিলুর রহমান শায়খে বরুনীর সুস্থতা কামনায় দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার শাহজালাল উপশহর বায়তুল মামুর জামে মসজিদে বিকাল ৩টা থেকে মাগরিব পর্যন্ত এ স্মরণ সভা ও দুআ মাহফিলে সভাপতিত্ব করেন মাওলানা শাহ নজরুল ইসলাম। বক্তব্য রাখেন নাইওরপুল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নাজমুদ্দীন কাসিমী, বরুনা মাদরাসার মুহতামিম মাওলানা বদরুল আলম হামিদী, মুফতি জমীরুদ্দীন।

জামিয়াতুল খাইরের শিক্ষাসচিব মাওলানা আবদুল মুকতাদির ও মাওলানা মাসরুর আহমদের উপস্থাপনায় মাহফিলে আলোচনা পেশ করেন, মওলানা হাসান আনহার, বিশিষ্ট কবি বাসিত ইবনে হাবিব, বি ব্লক মসজিদের সভাপতি জনাব হাজী আব্দুল মুক্তাদির, জনাব লেইছ আহমদ।
আলোচকগণ বলেন, আল্লামা শাহ আহমদ শফী রহ. তাঁর বর্ণাঢ্য জীবনে উম্মাহ’র বহুমুখী খেদমত আঞ্জাম দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষায় ঐতিহাসিক হেফাজত আন্দোলনে তাঁর বলিষ্ঠ নেতৃত্ব ও ভূমিকা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখা থাকবে। শায়খুল ইসলামের চলে যাওয়ার মধ্য দিয়ে উম্মাহ এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। যেখান থেকে উঠে আসতে হলে শায়খুল ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করা ছাড়া বিকল্প নেই। ইসলামী শিক্ষাঙ্গণে তিনি ছিলেন আলোকবর্তিকা, ইসলামী আন্দোলনে ছিলেন অকতোভয় আপোষহীন নেতা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার মাহমুদুর রশীদ মাসরূ, মাওলানা আবু বকর, মাওলানা আবদাল হুসাইন, মুফতি আব্দুল কাদির মাছুম, মাওলানা আলী আহমদ জনাব সাদ আহমদ, মাস্টার শামসুন্নুর প্রমুখ। সভা শেষে ফেদায়ে ইসলাম শায়খুল হাদীস মাওলানা খলীলুর রহমান হামিদী সাহেবের সুস্থতা কামনা এবং মরহুম আলহাজ্জ এম ছালিক উদ্দীন এর মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন মাওলানা নাজমুদ্দীন কাসিমী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ