শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি

২০২১ সালের শেষের দিকে ঢাকা-মাওয়া-ভাঙ্গা রেল চলাচল করবে: রেলমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা. সাখাওয়াত হোসেন
ফরিদপুর প্রতিনিধি>

আগামী ২০২১ সালের ডিসেম্বরের দিকে ঢাকা-মাওয়া-ভাঙ্গা রেল চালু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুহা. নুরুল ইসলাম সুজন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পদ্মাসেতুর রেল সংযোগ প্রকল্পের কাজ পরিদর্শন উপলক্ষে ঢাকা-মাওয়া মহাসড়কে ব্রামনকান্দা বাসষ্ট্যান্ডে এক অনুষ্ঠানে তিনি একথা জানান।

রেলমন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, আগামী ২০২১সালের ডিসেম্বরের দিকে ঢাকা-মাওয়া-ভাঙ্গা রেল চলাচল চালু হবে। ইনশা-আল্লাহ।

তিনি বলেন, পদ্মা সেতু যেদিন চালু হবে সেদিনই ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেল চলাচল শুরু করবে এবং ২০২৪ সালের মধ্যে ঢাকা থেকে মাওয়া হয়ে যশোর পর্যন্ত রেল চলবে।

অনুষ্ঠান ও পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন- ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, জেলা পুলিশ সুপার আলিমুজ্জামান, ভাঙ্গা সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার গাজী রবিউল ইসলাম, ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাকিবুর রহমান খান, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা. শফিকুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর মুহা. সালেহ আহমেদ, রেলপথ উন্নয়ন প্রকল্পে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ও চীনা ইউনিটের উর্দ্ধতন কর্মকর্তাগণ প্রমুখ।

উল্লখ্য, রেলমন্ত্রী মুহা. নুরুল ইসলাম সুজন পদ্মাসেতু রেল সংযোগ উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শনের অংশ হিসেবে ফরিদপুরের ভাঙ্গায় আগমন করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ