রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

আল্লামা মুশাহিদ বায়মপুরী রহ.-এর কবর থেকে ফের ছড়াচ্ছে সুগন্ধ, ভক্তদের ভিড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের কানাইঘাট উপজেলায় প্রখ্যাত আলেম মাওলানা মুশাহিদ বায়মপুরী রহ.-এর কবর থেকে সুগন্ধি বাতাস বের হওয়ার খবর ছড়িয়ে পড়েছে।

২৩ সেপ্টেম্বর (বুধবার) রাতে এ খবর ছড়িয়ে পড়লে কবরের পাশে ভিড় জমান বায়মপুরীর অনুসারীরা। এছাড়া দূর-দূরান্ত থেকেও ছুটে আসছেন মুসল্লিরা।

কানাইঘাট দারুল উলুম মাদরাসার শিক্ষক হারুনুর রশীদ চতুলী বলেন, বুধবার মাগরিবের নামাজের পর ছাত্ররা মাওলানা মুশাহিদ বায়মপুরী রহ.-এর কবর থেকে এক ধরনের সুগন্ধ পান। পরে তারা খবর দিলে আমরাও তা অনুভব করি। খবরটি ছড়িয়ে পড়লে বিভিন্ন স্থান থেকে মানুষ সুগন্ধ অনুভব করতে ছুটে আসেন। বৃহস্পতিবার দিনভর তার কবরে ভক্ত-অনুসারীদের ভিড় ছিল। এ নিয়ে চতুর্থবারের মতো এ ঘটনা ঘটেছে। প্রখ্যাত এ আলেমের মৃত্যুর দিন দাফনের পর একবার, দাফনের তিন মাস পর একবার এরপর ২০১২ সালে একবার কবর থেকে সুগন্ধ বের হয়।

উল্লেখ্য, আল্লামা মুশাহিদ আহমদ বায়ামপুরী রহ. তৎকালীন পূর্ব পাকিস্তানের একজন খ্যাতিমান আলেম, সমাজ সংস্কারক ও লেখক ছিলেন। তৎকালীন পাক-পার্লামেন্টারিয়ান সদস্য এ আলেমের হাদিস বিশারদ হিসেবে উপমহাদেশে ব্যাপক খ্যাতি রয়েছে। সিলেটের কানাইঘাট দারুল উলুম মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদিস ছিলেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ