রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
লটারি পদ্ধতিতে ভর্তি নিয়ে হাসনাতের প্রশ্নে যা বললেন শিক্ষামন্ত্রী আল্লাহ প্রদত্ত ইলম মানব জীবনের প্রধান শক্তি শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে সারাদেশে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ করবে সরকার নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার ঘোষণা ইরানের পূর্ণ স্কলারশিপে পড়ার সুযোগ যে কওমি মাদরাসায় ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও হয়রানি ঠেকাতে থাকছে মোবাইল কোর্ট প্রধানমন্ত্রী, নায়েবে আমির, জামায়াত ও উলামায়ে কেরাম: কিছু পর্যবেক্ষণ গণভোট নিয়ে আলোচনা করতে চাইলেন জামায়াত আমির, থামিয়ে দিলেন স্পিকার

গাজীপুরে সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে বের হওয়া নিষেধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা সংক্রমন রোধে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদের সন্ধ্যার পর বাইরে থাকা নিষিদ্ধ করেছে প্রশাসন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. ইসমত আরা স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ এর সংক্রমণ প্রতিরোধে কাপাসিয়ায় চায়ের দোকান, হোটেল, রেস্তোরাঁ এবং যসব ধরণের বিনোদন পার্ক, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ, রাস্তার মোড় ইত্যাদি স্থান ৭টার পর বন্ধ থাকবে।

এই সময় স্কুল ও কলেজগামী শিক্ষার্থী ও কিশোর-কিশোরীদেরও জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে ঘোরাফেরা ও আড্ডা দেওয়া থেকে বিরত থাকার জন্য বলা হল। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনাগত ব্যবস্থা গ্রহণেরও কথাও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ