শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী ফরিদপুরে ইসলামী আন্দোলনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফের বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন চালু  

শামীম ওসমানের স্ত্রী করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার করোনায় আক্রান্ত হলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপি। তিনি নারায়ণগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন শামীম ওসমান নিজেই। এ সময় তিনি স্ত্রীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

গণমাধ্যমকে তিনি বলেন, লিপি নিজেই প্রাণঘাতী ভাইরাসের আক্রান্ত। কিন্তু তারপরও সে বাসায় থেকে মৃত্যুপথযাত্রী আরেক রোগীর খোঁজ-খবর নিচ্ছে। সাহায্য পাঠাচ্ছে। এ জন্য তিনি স্ত্রী ওপর কিছুটা বিরক্তও হয়েছেন। তবে এটি মহান আল্লাহ তায়ালার রহমত যে লিপি করোনায় আক্রান্ত হয়েও মানুষের জন্য কাজ করছে।

স্ত্রীর সুস্থতার জন্য মানুষের কাছে দোয়া চেয়ে তিনি আরও বলেন, এই মুহূর্তে আমাদের মানুষের দোয়া দরকার। তাই নিজের পরিবারের জন্য জনগণের কাছে দোয়া ভিক্ষা চাচ্ছি। আমাদের জন্য করা একজন মানুষের দোয়াও যদি মহান আল্লাহ তায়ালা কবুল করেন, তাহলে হয়তো তার পরিবার সুস্থ হয়ে উঠবে।

জানা যায়, করোনা ভাইরাস আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন আছেন সালমা ওসমান লিপি। তবে তিনি ঠিক কবে প্রাণঘাতী এ ভাইরাসের আক্রান্ত হয়েছেন, তা জানা যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ