বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিশুস্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত হাসপাতাল দাবি-দাওয়ার টানাপোড়েন শেষে নতুন মজুরি কাঠামোতে পোশাকশ্রমিকরা বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের আর কখনো স্থান দেবে না: প্রতিমন্ত্রী জানুয়ারিতে চালু হচ্ছে খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন একনেক সভা আজ, উঠছে ১২ প্রকল্প ২৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ইসলামিক ব্যাংকিংয়ের জন্য পৃথক আইন ও গাইডলাইন হচ্ছে শত কোটি টাকা ব্যয়ে ১০ তলার ইসলামিক কমপ্লেক্স হচ্ছে পাগলা মসজিদ ৬৩৬ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ার নিন্দা মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো: ন্যূনতম ১৭ হাজার টাকা

এশার নামাজের পর বৈঠকে বসবেন শুরা সদস্যগণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: চট্টগ্রামের মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা মাঠে বিক্ষোভ করছে হাটাহাজারী মাদরাসার ছাত্ররা। বিক্ষোভের মুখে এশার নামাজের পর বৈঠকে বসতে যাচ্ছেন মাদরাসায় উপস্থিত হওয়া শুরা সদস্যগণ। হাটহাজারীতে অবস্থান করা আমাদের প্রতিনিধি এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বাদ জোহর থেকে দারুল উলূম হাটহাজারীর ছাত্ররা জামিয়া ময়দানে এ বিক্ষোভ শুরু করেছে। এ সময় তারা বিভিন্ন রকমের স্লোগানে উত্তাল করে তোলে পুরো মাঠ।

জানা গেছে, ছাত্রদের আন্দোলনের মুখে জরুরি শুরা সদস্যদের বৈঠক বসতে যাচ্ছে হাটহাজারী মাদরাসা মাঠে। ইতিমধ্যে মাদরাসায় এসে উপস্থিত হয়েছেন হাটহাজারী মাদরাসার শুরা সদস্য মেখল মাদরাসার মুহতামিম মাওলানা নোমান ফয়েজী ও নানুপুর মাদরাসার মুহতামিম মাওলানা সালাহউদ্দীন নানুপুরী। আরও কিছু শুরা সদস্য রাস্তায় আছেন বলে জানা গেছে।

আরও জানা গেছে, মাদরাসা এলাকার আশপাশের লাইট বন্ধ করে দেয়া হয়েছে। গেটের বাইরে অবস্থান করছে র‌্যাব, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি কোন দিকে মোড় তা জানার জন্য উদগ্রীব হয়ে আছেন সারাদেশের কওমি ও তাওহিদী জনতা।

এর আগে আনুমানিক বাদ আসরের সময় মাওলানা আহমদ দীদার সাহেবের রুম থেকে মাওলানা মাঈনুদ্দিন রুহিকে বের করে ছাত্ররা গণধোলাই দিয়েছে।

বিক্ষোভ চলাকালীন বিক্ষুব্ধ ছাত্রদের পক্ষ থেকে পাঁচ দফা দাবি ঘোষণা করা হয়। দাবিগুলো হলো,

এক. মাওলানা আনাস মাদানীকে অনতিবিলম্বে মাদরাসা থেকে বহিষ্কার করতে হবে।
দুই. ছাত্রদের প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধা প্রদান ও সকল প্রকার হয়রানি বন্ধ করতে হবে।
তিন. শায়খুল হাদিস আল্লামা আহমদ শফী অক্ষম হওয়ায় মহাপরিচালকের পদ থেকে সম্মানজনকভাবে অব্যাহতি দিয়ে উপদেষ্টা বানাতে হবে।
চার. উস্তাদদের পূর্ণ অধিকার ও নিয়োগ-বিয়োগকে শুরার নিকট পূর্ণ ন্যস্ত করতে হবে।
পাঁচ. বিগত শুরার হক্কানী আলেমদেরকে পুনর্বহাল ও বিতর্কিত সদস্যদের পদচ্যুত করতে হবে।

এমডব্লিউ/